নিজস্ব প্রতিনিধি , মুম্বই - মার্কিন মুলুকে পাকাপাকিভাবে ঘর বেঁধেছেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে দেশের কোনো সংস্কৃতিই ভুলে যাননি। তেমনই মেয়ে মালতীকেও দেশীয় সংস্কৃতির সঙ্গেই বড় করে তুলেছেন। মেয়ে মালতী জন্মানোর পরেই নাকি বিশাল চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছিল তাকে। এমনকি কষ্টে ভুগেছিলেন একরত্তিও। সম্প্রতি এই বিষয়ে জানালেন বলি অভিনেত্রী।
২০১৮ সালে নিক প্রিয়াঙ্কার বিয়ের চার বছর পর মা হন অভিনেত্রী। সারোগেসির মাধ্যমে মা হয়েছিলেন প্রিয়াঙ্কা। চিকিৎসকরা জানিয়েছিলেন ২৭ সপ্তাহেই জন্ম নেবে সন্তান। জন্মের পরই প্রাণ সংশয় হয়েছিল মালতীর। রাখা হয়েছিল এনসিইউতে। স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন নিক প্রিয়াঙ্কা। নাওয়া খাওয়া তো প্রায় বন্ধই হয়ে গেছিল তাদের। শুধুই ভগবানের কাছে মেয়ের প্রাণ ভিক্ষা চেয়েছিলেন।
প্রিয়াঙ্কা জানিয়েছেন , "জন্মের সময় মালতীর ওজন ছিল মাত্র ৭৬৬ গ্রাম। এনসিইউতে রাখা হয়েছিল জন্মের পর মালতীকে। জানতাম না, মালতীর কী হবে, আদৌ ও বাঁচবে কিনা। টানা তিন মাস ওকে হাসপাতালে আমি আর নিক দেখতে যেতাম। এই সময়ে আমাদের ফোনে একটি মেসেজ আসে। যেখানে বলা হয়, মালতীর জন্মের খবর আমরা যদি নিজেরা না জানাই তাহলে ওর জন্মের খবর সংবাদপত্রে প্রকাশ করা হবে। আর এই কারণে ওই কঠিন সময়ে আমরা বাধ্য হই আমাদের মেয়ের জন্মের খবর প্রকাশ্যে আনতে।"
অভিনেত্রী আরও জানিয়েছেন, "আমাদের বাড়িতে একটি বড় শিবের মন্দির আছে। সেখানে অবিরাম প্রার্থনা করেছি আমাদের সন্তানের জন্য। শুধু আমরা নয়, আমাদের পরিবারও। জীবনের সবথেকে কঠিন সময় ছিল তখন। জন্মের সময় মালতীর গায়ের রঙ অদ্ভুতভাবে বেগুনি হয়ে গিয়েছিল। একটা প্রাপ্তবয়স্ক মানুষের আঙুলের থেকে আমার মেয়ে মুখ ছোট ছিল। তবে এখন সবটাই ঠিক আছে।"
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের