নিজস্ব প্রতিনিধি , হাওড়া - শিবপুর কেন্দ্রে জয়ের পরেই টলিউডের নানা বিষয় নিয়ে সরব হলেন অভিনেতা-রাজনীতিক রুদ্রনীল ঘোষ। দীর্ঘদিন ধরে চলা ‘ব্যান কালচার’ আর শিল্পীদের একঘরে করার প্রবণতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তাঁর দাবি, রাজনৈতিক পালাবদলের পর এই ধারা আর থাকবে না। শিল্পের জগতে যোগ্যতার ভিত্তিতেই কাজ হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

ভোটে জয়লাভ করে সাধারণ মানুষকে ধন্যবাদ জানান রুদ্রনীল। পাশাপাশি ইন্ডাস্ট্রির একাধিক বিষয়ের বিরুদ্ধে সরাসরি আক্রমণ করেন তিনি। অতীতে অনেক শিল্পী কাজের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ তোলেন। তিনি আরও জানান, মত প্রকাশের স্বাধীনতার অভাবের জন্যই এই পরিস্থিতি তৈরি হয়। একাধিক অভিনেতার কাজ না পাওয়ার কথাও তিনি তুলে ধরেন। এই প্রসঙ্গ টেনে তিনি বলেন, দক্ষতা থাকা সত্ত্বেও অনেককে ইচ্ছাকৃতভাবে সরিয়ে রাখা হয়েছে।

অভিনেতার কথায় উঠে আসে অতীতের নানান বিষয়ও। তিনি দাবি করেন, নিজের প্রতিবাদী অবস্থানের জন্য একসময় তাঁকেও টার্গেট করা হয়েছিল। ইন্ডাস্ট্রির ভেতরে একধরনের চাপ সৃষ্টি করা হয়। নির্দিষ্ট মত না মানলে কাজ বন্ধ করে দেওয়ার প্রবণতা ছিল বলে অভিযোগ করেন তিনি। সেই সময় অনেকেই কোনো প্রতিবাদ না করে চুপ ছিল, যার ফল পরে ভুগতে হয়েছে।

রুদ্রনীল জানান, আগামী দিনে শিল্প জগতে নিরপেক্ষ পরিবেশ গড়ে তোলার দিকেই জোর দেওয়া হবে। কোনও রকম চাপ বা প্রভাব ছাড়াই শিল্পীরা নিজেদের যোগ্যতার ভিত্তিতে কাজের সুযোগ পাবেন। রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়া ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। মানুষ বাংলায় যে পরিবর্তন ঘটিয়েছেন, তার প্রতিফলন টলিউডেও দেখা যাবে বলেই দাবি রুদ্রনীল ঘোষের।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের