নিজস্ব প্রতিনিধি , কলকাতা - একসময় বাংলা ধারাবাহিকের পরিচিত মুখ ছিলেন অভিনেত্রী মধুবনী গোস্বামী। তবে এখন আর তাকে নিয়মিত টেলিভিশনের পর্দায় দেখা যায় না। এই নিয়েই সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশ্ন তোলেন, এমনকি কটাক্ষও করেন যে তিনি নাকি আর কাজের সুযোগ পান না। যদিও এসব মন্তব্যে বিশেষ গুরুত্ব দেন না অভিনেত্রী।

সম্প্রতি এক নেটিজেনের মন্তব্যের জবাব দিতে গিয়ে মধুবনী স্পষ্ট জানান, তার কাছে এখনও অভিনয়ের প্রস্তাব আসে। কিন্তু নিজের ইচ্ছাতেই তিনি সেই কাজগুলির ফিরিয়ে দেন। বর্তমানে নিজের ব্যবসা, সংসার এবং ব্যক্তিগত জীবন নিয়েই তিনি ব্যস্ত। তার দাবি, অর্থনৈতিক দিক থেকে ধারাবাহিকে অভিনয় করার কোনও প্রয়োজন নেই।

এরপরই নিজের বক্তব্যের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় চারটি ফ্ল্যাটের ছবি পোস্ট করেন মধুবনী। তিনি জানান, এগুলি তার বর্তমান সম্পত্তি। কোনও একটি ফ্ল্যাট বিক্রি করে অন্যটি কেনা হয়নি। ব্যবসা থেকেই তিনি ধারাবাহিকে অভিনয়ের সময়ের তুলনায় বেশি আয় করছেন বলেও দাবি করেন অভিনেত্রী। পাশাপাশি অবসর সময়ে বই পড়া ও গান গেয়েও সময় কাটান তিনি।

মধুবনী আরও লেখেন, অনেকেই শুধু তাকে টিভিতে দেখতে পান না বলেই ধরে নেন যে তার কাছে কাজের অফার আসে না। কিন্তু বাস্তবটা একেবারেই আলাদা। তার কথায়, অভিনয় তাকে জনপ্রিয়তা দিয়েছে ঠিকই, তবে সারাজীবন একই পেশাতেই থাকতে হবে এমন কোনও নিয়ম নেই। তাই সিরিয়ালে সুযোগ না পাওয়া নিয়ে যে কটাক্ষ করা হয়, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলেই মনে করেন অভিনেত্রী।
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
কঠিন সময়ে অসমবাসীর পাশে কার্তিক
'দাদাগিরি'র নতুন সিজনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় দায়িত্ব সামলাচ্ছেন দেব
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের