নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রবিবার না ফেরার দেশে পাড়ি দিয়েছেন অভিরূপ গুহঠাকুরতা।নিজ বাসভবনে বয়সজনিত অসুস্থতার কারণে শেষ নিশ্বাস ত্যাগ করেন দক্ষিণীর প্রবীণ শিক্ষক। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৫ বছর। তাঁর মৃত্যুতে রীতিমত ভেঙে পড়েছেন অভিনেত্রী চূর্ণী গাঙ্গুলি।
গায়কের সঙ্গে কাকু ভাইজির সম্পর্ক ছিল অভিনেত্রীর। তাকে ভীষণই স্নেহ করতেন , ভাল পরামর্শ দিতেন এমনকি অভিনেত্রীর গলায় গান শুনতেও চাইতেন অভিরুপ বাবু। তাঁর মৃত্যুতে চূর্ণী গাঙ্গুলি ভীষণই শোকাহত। কারণ কাকুর একটি আশা পূরণ করতে পারেননি তিনি। ব্যস্ততার জেরে ভাল গায়িকা হয়ে উঠতে পারেননি অভিনেত্রী।
অভিনেত্রী বলেছেন, "গতকাল থেকে যত বার কাকুর মুখ মনে পড়ছে, নিজেকে দোষী লাগছে। আমার কণ্ঠে কাকু ‘আমার প্রাণের পরে চলে গেল কে’ গানটি বারে বারে শুনতে চাইতেন। কেন জানি না, ভীষণই পছন্দ করতেন। গান শুনতে শুনতে চোখ দুটো জলে ভরে উঠত। কাঁপা কাঁপা গলায় বলতেন, যেন গান না ছাড়ি। কাকুর সে কথা রাখতে পারিনি। নানা কারণে, সময়ের অভাবে,অতি ব্যস্ততায় সকলের আগে গানটাই ছেড়ে দিয়েছি।"
অভিরূপ গুহঠাকুরতার গানের প্রশংসা করে অভিনেত্রী বলেছেন, "ওনার মতো করে গাইতে আর শেখাতে কাউকে দেখলাম না।গানের প্রত্যেকটি কথা এতই বুঝে বুঝে গাইতেন যে আবেগ ভরা থাকত। আর যেটা থাকত সেটা হল দরদ। এই মানুষটিই শচীন দেববর্মনের গান অসাধারণ গাইতেন। তাঁর তখন অন্য মেজাজ। সেই গান বোধহয় একমাত্র আমিই শুনেছিলাম। আর কেউ তাঁর মত ছিলেন না। আর না হবেন।"
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের