নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বিশ্ব সিনেমা আর ফ্যাশন দুনিয়ার অন্যতম বড় অনুষ্ঠান কান চলচ্চিত্র উৎসব নিয়ে ইতিমধ্যেই বাড়ছে উন্মাদনা। সেই মঞ্চে ফের ভারতের প্রতিনিধিত্ব করতে চলেছেন আলিয়া ভাট। সোমবার ভোরে মুম্বই বিমানবন্দর থেকে ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দেন অভিনেত্রী। আন্তর্জাতিক বিউটি ব্র্যান্ডের গ্লোবাল প্রতিনিধি হিসেবে এবারের উৎসবে অংশ নেবেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ।

২০২৬ সালে এই উৎসব শুরু হতে চলেছে আগামী ১২ ই মে থেকে । যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের তারকাদের আগমন লক্ষ্য করা যাবে। আলিয়ার পাশাপাশি ভারতের তরফে এবছর উপস্থিত থাকবেন ঐশ্বর্য রাই বচ্চন, অদিতি রাও হায়দারী। এমনকি প্রথমবার এই উৎসবে টলিউড অভিনেত্রী পার্নো মিত্রকে দেখা যাবে। বিমানবন্দরে সাদা ট্যাঙ্ক টপ, কালো কোট, ডেনিম জিনসে ধরা দেন আলিয়া। তাঁর উপস্থিতি ঘিরে অনুরাগীদের মধ্যেও দেখা যায় প্রবল উচ্ছ্বাস।

দ্বিতীয়বার কানের মঞ্চে উপস্থিতি প্রসঙ্গে নিজের আনন্দ প্রকাশ করেছেন অভিনেত্রী। গত বছরের অভিজ্ঞতা স্মরণ করে আলিয়া জানান, এই উৎসব শুধু সিনেমার নয়। বরং নারীদের কণ্ঠস্বর তুলে ধরারও বড় প্ল্যাটফর্ম। নারীর ক্ষমতায়নকে গুরুত্ব দেয় এমন আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে এই সফরের অংশ হতে পেরে গর্বিত তিনি। আপাতত কানের রেড কার্পেটে তাঁর নতুন লুক দেখার অপেক্ষাতেই রয়েছেন অনুরাগীরা।
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
কঠিন সময়ে অসমবাসীর পাশে কার্তিক
'দাদাগিরি'র নতুন সিজনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় দায়িত্ব সামলাচ্ছেন দেব
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের