নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যে পালাবদলের পর ফের সিনেমার প্রচারে দেখা গেল লকেট চট্টোপাধ্যায়কে। বহুদিন পর পুরনো কর্মক্ষেত্রে ফিরে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী। পাশাপাশি টলিউডের তথাকথিত ‘ব্যান কালচার’, রাজনৈতিক চাপ এবং শিল্পীদের উপর অন্যায়ের অভিযোগ তুলে সরব হন তিনি। মিঠুন চক্রবর্তীর ডাকে সিনেমার প্রচারে এসে একাধিক বিস্ফোরক দাবি করেন লকেট।

লকেটের দাবি, ২০১৪ সালে রাজনীতিতে যোগ দেওয়ার পর থেকেই তাঁকে কাজ থেকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। তাঁর কথায়, কনট্র্যাক্ট সই হওয়ার পরেও একাধিক সিনেমা থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছে। এমনকি উপরমহলের নির্দেশে প্রযোজকদের উপর চাপ তৈরি করা হত বলেও অভিযোগ তাঁর। সেই কঠিন সময়ে ইন্ডাস্ট্রির কাউকেই পাশে পাননি বলে আক্ষেপ প্রকাশ করেন অভিনেত্রী।
লকেট আরও জানান, নতুন সরকার আসার পর টলিউডে বড় পরিবর্তন আসবে। শিল্পীদের উপর কোনো রাজনৈতিক চাপ থাকবে না বলেও আশ্বাস দেন তিনি। তাঁর দাবি, ‘থ্রেট কালচার’ এবং ‘ব্যান কালচার’-এর অবসান ঘটবে, শিল্পীরা স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাবেন এবং কারও কাজের উপর হস্তক্ষেপ করা হবে না।

একইসঙ্গে পুরনো সম্পর্ক নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি। তাঁর কথায়, খারাপ সময়ে কারা পাশে ছিলেন আর কারা নীরব থেকেছেন, সবই তাঁর মনে আছে। এখন অনেকেই তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন বলেও দাবি করেন লকেট। পাশাপাশি নারী সুরক্ষা নিয়েও বার্তা দেন অভিনেত্রী। তাঁর মতে, বাংলার মেয়েরা স্বাধীন ও নিরাপদ পরিবেশে জীবনযাপন করতে পারবেন, এমনকি রাতেও নিশ্চিন্তে বাইরে বেরোতে পারবেন।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের