নিজস্ব প্রতিনিধি, চেন্নাই - কারুরে দক্ষিণী অভিনেতা তথা তামিলাগা ভেট্ট্রি কাজাগামের প্রধান বিজয়ের রাজনৈতিক মিছিলে পদপিষ্টকাণ্ডে গ্রেফতার ১। গ্রেফতার করা হয়েছে তামিলাগা ভেট্ট্রি কাজাগামের পশ্চিম জেলা সম্পাদক মথিয়াঝগন। এমনকি বিজয়ের বিরুদ্ধেও চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।
সূত্রের খবর, বিজয়ের বিরুদ্ধে এফআইআর ও মথিয়াঝগনের বিরুদ্ধে খুনের চেষ্টা, অপরাধমূলক হত্যাকাণ্ড, সাধারণ মানুষের নিরাপত্তা বিপন্ন করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি তামিলাগা ভেট্ট্রি কাজাগামের সাধারণ সম্পাদক বুসি আনন্দ এবং যুগ্ম সম্পাদক নির্মল শেখরের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, আয়োজকদের ধারণা ছিল মিছিলে আসতে পারেন ১০ হাজার মানুষ। তবে বাস্তবে জমায়েত করেন ৬০ হাজারের বেশি মানুষ। তামিলনাড়ুর ডিজিপি জি ভেঙ্কটরমন জানান, বিজয়ের মিছিলের অনুমতি ছিল বিকেল ৩ টে থেকে রাত ১০টা পর্যন্ত। তবে তাঁর দলের এক্স হ্যান্ডেলে জানানো হয় ১২টায় আসবেন বিজয়। তিনি গিয়ে পৌঁছন ৭টা ৪০ মিনিটে। নির্ধারিত সময়ের অনেক পরে ঘটনাস্থলে বিজয় পৌঁছনোয় এমন ঘটনা ঘটেছে।
অভিযোগ, দীর্ঘক্ষণ চড়া রোদে অপেক্ষা করেছেন মানুষ। কারও জন্য ছিল না জল ও খাবারের ব্যবস্থা। প্রত্যক্ষদর্শীদের দাবি, “ভিড় এতটাই বেশি হয়ে গিয়েছিল যে কারও কিছু করার ছিল না। বিজয় অনেক দেরিতে আসায় সমস্যা বেড়ে যায়। অনেকে পাঁচ-ছ ঘণ্টা দাঁড়িয়ে ছিলেন পানীয় জল-খাবার ছাড়া। বিজয়ের গাড়ি আসতেই সবাই একসঙ্গে সেদিকে ঝুঁকে পড়েন।“
দিল্লির বৈঠকে নজর বঙ্গ রাজনীতির
দমন-পীড়নের অভিযোগ, অশান্তির ঘটনায় আন্তর্জাতিক তদন্ত চাইল বিদেশ মন্ত্রক
উন্নয়ন ও সংগঠন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা মুখ্যমন্ত্রীর
১৫ বছরের কম বয়সিরাই বেশি আক্রান্ত, টিকা না থাকায় বাড়ছে উদ্বেগ
ডিউটিতে থাকতেই মর্মান্তিক কাণ্ড, মূল কারণ অধরা, তবে তদন্ত শুরু করেছে পুলিশ
রচনার করা মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে
প্রশান্ত কিশোরের উত্থানে অস্বস্তি গেরুয়া শিবিরে, দাতিয়ায় কংগ্রেসের দাপট
পরবর্তী কিস্তির টাকা নিয়ে নতুন আপডেট
মুসলিম-সহ বিভিন্ন সম্প্রদায়ের ভোটে প্রশান্ত কিশোরের প্রার্থী জয়ী, হার নিয়ে শুরু গেরুয়া শিবিরের পর্যালোচনা
অতিরিক্ত আত্মবিশ্বাসের মাশুল? জনাদেশ মেনে নতুন লড়াইয়ের বার্তা নিতিন নবীনের
তিন সাংসদের অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের