নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - খাল পরিষ্কারের কাজ চলাকালীন বারাসাতে উদ্ধার হল একটি পচাগলা মৃতদেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।ঘটনার পর তীব্র আতঙ্ক ছড়িয়েছে বামনগাছি এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বামনগাছির নিত্যানন্দ সরণি এলাকায় দীর্ঘদিন ধরেই জলনিকাশি সমস্যার অভিযোগ রয়েছে। সেই কারণে পঞ্চায়েতের উদ্যোগে শনিবার জেসিবি মেশিন দিয়ে খাল পরিষ্কারের কাজ শুরু হয়। কাজ চলাকালীন খালের ভিতরে একটি পচাগলা মৃতদেহ দেখতে পান শ্রমিকরা। প্রাথমিক অনুমান, মৃতদেহটি প্রায় ২ মাস বা তারও বেশি সময় ধরে খালের মধ্যে পড়ে ছিল। দেহটি এতটাই পচে গিয়েছে যে এখনও পর্যন্ত পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মৃতের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
ঘটনা প্রসঙ্গে স্থানীয় বিজেপি কর্মী দেবাশিস বিশ্বাসের বক্তব্য,'আমাদের এলাকার একটি নোংরা ঝিল পরিষ্কার করার সময় সেখান থেকে একটি পচাগলা মৃতদেহ উদ্ধার করা হয়। বিজেপির স্থানীয় নেতা কর্মীরা পঞ্চায়েতের সহায়তায় জেসিবি দিয়ে ঝিলটি পরিষ্কার করার কাজ শুরু করেছিলেন। স্পোর্টিং ক্লাবের কাছ থেকে কাজ শুরু করে মাত্র ৫ মিটার এগোনোর পরেই ময়লার ভেতর থেকে তীব্র দুর্গন্ধযুক্ত মৃতদেহটি বেরিয়ে আসে। এটি কোনো দুর্ঘটনা নয় কারণ প্রশাসন এসে শনাক্তকরণের পর দেখলাম মৃতদেহটির গলা কেটে ঝুলে ছিল। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বা মার্ডার বলেই মনে হচ্ছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ঘটনার একটি পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্তের দাবির পাশাপাশি পুরো ঝিলটি ভালোভাবে পরিষ্কার করার দাবি জানাচ্ছি'।
হাড়োয়ায় রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ ঘিরে উত্তেজনা, মারধর-লুটপাটের দাবি বিজেপির
এলাকার পরিবেশ নষ্টের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপের দাবি আন্দোলনকারীদের
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চর্চা শুরু হয়েছে নন্দীগ্রাম এলাকায়
জনগণনা ঘিরে প্রস্তুতি জোরদার, বারাসাতে সাংবাদিক বৈঠকে জেলা শাসক
পলিক্লিনিকের সামনে বিক্ষোভ
মদের দোকান বন্ধ না করা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা
পাশাপাশি উদ্যানের সুপারভাইজারের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি টিয়া পাখিও উদ্ধার হয়েছে
মাটি সংগ্রহে হয়রানি কমানোর আশা দেন বিধায়ক
আন্তর্জাতিক গবেষণায় সাফল্যের স্বীকৃতি
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বন্ধ আলট্রাসোনোগ্রাফি পরিষেবা
গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা
ভদ্রেশ্বরের দুর্ঘটনায় ব্যাহত হয় ট্রেন চলাচল
তদন্তের পাশাপাশি ক্ষতিগ্রস্ত অংশ মেরামতির আশ্বাসও দেওয়া হয়েছে
শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের