নিজস্ব প্রতিনিধি , মুম্বই - পদবীর জেরে একাধিক ধর্মবিরোধী আখ্যা দেওয়া হয়েছে। এমনকি পাকিস্তানে চলে যাও বলেও কটাক্ষ করা হয়েছিল। তবে বরাবর নিজের দক্ষতা দিয়ে মানুষের মন কেড়েছেন। কখনই ধর্ম নিয়ে ভেদাভেদ করেননি। এবার তেমনই একটি চিত্র সামনে এল বলি অভিনেতা আমির খানের। যারপরেই ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন মিস্টার পারফেকশনিস্ট।
সম্প্রতি মুম্বইতে অনুষ্ঠিত ‘রেড লরি ফিল্ম ফেস্টিভ্যাল’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন আমির। সেখানে হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা জানালেন তিনি। প্রদীপ প্রজ্জ্বলন করে ফিল্ম ফেস্টিভ্যালের শুভসূচনার জন্য মঞ্চে ডাকা হয় অভিনেতাকে। এরপরই দেখা যায় মঞ্চে ওঠার আগে জুতো খুললেন , তারপর করজোড়ে প্রণাম করলেন। সাদামাটাভাবে ধর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভক্তদের মন ছুঁয়ে গেলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন , এটাই প্রকৃত আভিজাত্য। অনেকে বলেছেন , "এইভাবেই দেশের সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানানো উচিত। সেটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য।"
উল্লেখ্য , অতীতে একবার আমির খান বলেছিলেন , "মুসলিম হয়েও বুঝেছি নমস্কার করার মধ্যে কতটা শক্তি রয়েছে। মুসলিম হওয়ায় আসলে ‘আদাব’ বলেই অভিবাদন জানানোর অভ্যেস ছিল আমার। করজোড়ে নমস্কার করার অভ্যেস খুব একটা ছিল না। বরং আমি হাত তুলে মাথা ঝুকিয়ে ‘আদাব’ বলতাম। তবে পাঞ্জাবে সময় কাটিয়ে নমস্কার করার মাহাত্ম্য বুঝতে পেরেছিলাম।"
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
কঠিন সময়ে অসমবাসীর পাশে কার্তিক
'দাদাগিরি'র নতুন সিজনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় দায়িত্ব সামলাচ্ছেন দেব
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের