নিজস্ব প্রতিনিধি, ব্রিসবেন - কৌন বনেগা ক্রোড়পতি অনুষ্ঠানে অমিতাভ বচ্চনের পা ছুঁয়ে প্রণাম করায় খলিস্তানপন্থী জঙ্গি গোষ্ঠী ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে)-এর নিশানায় দিলজিৎ দোসাঞ্ঝ। এর জেরে বন্ধ করে দেওয়া হয় তাঁর অস্ট্রেলিয়ার কনসার্ট। এবার পাল্টা হুঙ্কার দিলেন ‘পাঞ্জাবি পপস্টার’।
ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে দিলজিৎ বলেন, “সবসময়ে ভালোবাসার কথা বলুন। আমি বিশ্বাস করি, পৃথিবী একটাই। আমার গুরুর মন্ত্র- ইক ওঙ্কার। আমি সেই মন্ত্রেই দীক্ষিত। এই ধরাধামেই আমার জন্ম। আমি এই ধরিত্রীর সন্তান। আর একদিন এই মাটিতেই মিশে যাব। তাই কেউ আমাকে হিংসে করুক কিংবা ট্রোল, সকলের জন্য আমি শুধু ভালোবাসাই বিলিয়ে যাব। ভালোবাসার বার্তা ছড়িয়ে দেব। আমি সবসময় সেটাই করেছি।“
তিনি আরও বলেন, “কেউ এবিষয়ে কী ভাবল, আমি সেসবে পাত্তা দিই না। ওরে পাঞ্জাবি এসে গেছে। ঈশ্বর আমাকে এটা দিয়েছেন, ওটা দিয়েছেন। ম্যানিফেস্ট করলে তাঁরা নাকি সেসব পান। কিন্তু আমি অবাক হয়ে বলি, এত চাওয়া কেন? নিজের ইচ্ছেগুলো শুধু মনে ধারণ করো, ঈশ্বর সেটা পূরণ করে দেবেন।“
উল্লেখ্য, এসএফজে-র প্রধান গুরপতওয়ান্ত সিংহ পন্নুন হুমকি দিয়েছেন যে আগামী ১লা নভেম্বর অস্ট্রেলিয়ায় তারা দিলজিতের অনুষ্ঠান বাতিল করেই ছাড়বে। কারণ , গায়কের এই কীর্তিতে ১৯৮৪ সালের শিখবিরোধী হিংসায় হতাহতদের অসম্মান করা হয়েছে।
সংগঠনের প্রধান এক বিবৃতিতে বলেছেন, "অমিতাভ ১৯৮৪ সালে রক্তের বদলে রক্ত স্লোগান তুলেছিলেন। এই মন্তব্যের প্রভাবে সেই সময়ে ৩০ হাজার শিখের মৃত্যু হয়েছিল সারা ভারতে। গণহত্যায় প্ররোচনা দিয়েছিলেন বচ্চন। তাঁর পা ছুঁয়ে দিলজিৎ দোসাঞ্জ ১৯৮৪ সালে নিহত মানুষ, বিধবা ও অনাথ শিশুদের অসম্মান করেছেন।"
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
কঠিন সময়ে অসমবাসীর পাশে কার্তিক
'দাদাগিরি'র নতুন সিজনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় দায়িত্ব সামলাচ্ছেন দেব
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের