68f7776bf136a_IMG-20251021-WA0274
অক্টোবর ২১, ২০২৫ বিকাল ০৫:৩৭ IST

খিদে সামাল দিয়ে স্বাস্থ্য সচেতন হতে চান , বানিয়ে ফেলুন প্রোটিনসমৃদ্ধ একটি সুস্বাদু স্যালাড

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - একদিকে খিদে , একদিকে ডায়েট , দুটোর সঙ্গে ভারসাম্য রেখে চলা কঠিন বলেই মনে করেন অনেকে। খিদের চোটে অনেকেই ভেঙে ফেলেন ডায়েট প্ল্যান। সারাদিনের কাজ সেরে ডায়েট সামলানো যদি ভীষণই সমস্যা হয়ে থাকে , তবে বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ এই স্যালাড। পুজো থেকে শুরু হয়েছে বাজে খাওয়ার অভ্যেস। সেই অভ্যেস থেকে সহজেই বেরিয়ে আসতে পারেন এই স্যালাড পরখ করে।

উপকরণ -

২টি মাঝারি মাপের টম্যাটো
১ টি ছোট আলুসেদ্ধ
১টি শসা টুকরো টুকরো করে কাটা
১টি সরু করে কেটে নেওয়া পেঁয়াজ
২টি সেদ্ধ ডিম লম্বাটে টুকরোয় কাটা
১ কাপ সেদ্ধ করা কাবলি ছোলা
২ টেবিল চামচ অলিভ অয়েল
দেড় টেবিল চামচ লেবুর রস
১টি লঙ্কা মিহি করে কুচি করা
১/২ চা চামচ অরিগ্যানো
১/২ চা চামচ চিলি ফ্লেকস
১/৪ চা চামচ গোলমরিচ

প্রণালী -

টম্যাটো লম্বাটে করে পাতলা টুকরো করুন। তবে খুব পাতলা করে কাটবেন না। টুকরো গুলো প্রস্থে মোটা হবে। আলুও মোটা মোটা টুকরোয় একই ভাবে কেটে নিন। মোটা মোটা চৌকো টুকরোয় কেটে নিতে হবে শসাও। এবার একটি বড় পাত্রে শসা, টম্যাটো, আলু, কাবলি ছোলা, কুচোনো পেঁয়াজ এবং ডিম একসঙ্গে মিশিয়ে নিন। অন্য একটি পাত্রে অলিভ অয়েল, লেবুর রস, লঙ্কাকুচি, মরিচ, অরিগ্যানো, চিলিফ্লেকস সহ নুন ভাল ভাবে মিশিয়ে ড্রেসিং তৈরি করুন। এরপর তৈরি করা ড্রেসিং ছড়িয়ে দিন স্যালাডের উপরে। হালকা হাতে বা কাঁটা-চামচ দিয়ে টস করে নিন। তা হলেই তৈরি স্বাস্থ্যকর স্যালাড।

TV 19 Network NEWS FEED

বিশ্ববাজারে বাড়ছে ভারতের সামরিক দাপট! ভিয়েতনামের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির পথে দিল্লি

বিশ্ববাজারে বাড়ছে ভারতের সামরিক দাপট! ভিয়েতনামের...

প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...

৭১-এর পর প্রথম! বঙ্গোপসাগরে চিনা প্রযুক্তির সাবমেরিন নামাচ্ছে পাকিস্তান, চিন্তায় দিল্লি

৭১-এর পর প্রথম! বঙ্গোপসাগরে চিনা প্রযুক্তির সাবমের...

বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...

বিদেশে বসে নাশকতার ছক! ভারত-মালয়েশিয়া যৌথ তৎপরতায় জালে ২ খলিস্তানি এজেন্ট

বিদেশে বসে নাশকতার ছক! ভারত-মালয়েশিয়া যৌথ তৎপরতা...

মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...

বাংলাদেশ-পাকিস্তান নিয়ে বিস্ফোরক মন্তব্য! চরমপন্থী কার্যকলাপ ঘিরে উদ্বেগ প্রকাশ ইজরায়েলের

বাংলাদেশ-পাকিস্তান নিয়ে বিস্ফোরক মন্তব্য! চরমপন্থী...

দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...

ট্রাম্প প্রশাসনের মানবিক উদ্যোগ! ভিসা পেলেন ভোজিনহার মা, অপেক্ষা পুনর্মিলনের

ট্রাম্প প্রশাসনের মানবিক উদ্যোগ! ভিসা পেলেন ভোজিনহ...

ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা