নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগনা - ভোটের আবহ কাটতে না কাটতেই ফের রক্তাক্ত রাজ্যের গেরুয়া শিবির। শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। এই মৃত্যুকে ঘিরে রাজনৈতিক মহলে বাড়ছে উত্তেজনা, শুরু হয়েছে জোর বিতর্ক। তবে এর মাঝেই নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে বিজেপি শিবির।

বুধবার গভীর রাতে মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় হামলার মুখে পড়েন চন্দ্রনাথ রথ। বাইকে চেপে আসা দুষ্কৃতীরা তাঁর গাড়ি ঘিরে গুলি চালায় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় আহত হয়েছেন গাড়ির চালকও। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার মধ্যে রয়েছেন। হামলাকারীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি, এলাকায় বসানো হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী।

ঘটনার পর বিস্ফোরক প্রতিক্রিয়া দেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। সোশ্যাল মাধ্যমে তিনি দাবি করেন, চন্দ্রনাথ শুধু শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ ছিলেন না। বরং বিজেপির বহু কর্মীর কাছেও অত্যন্ত প্রিয় মুখ ছিলেন। তাঁর বক্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। অন্যদিকে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল জানান, চন্দ্রনাথের উপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে। গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি তুলেছেন তিনি।

অন্যদিকে ঘটনার দায় অস্বীকার করেছে তৃণমূল। দলের তরফে থেকে জানানো হয়েছে, এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করছেন তারা। পাশাপাশি সাম্প্রতিক রাজনৈতিক সংঘর্ষে নিহত তৃণমূল কর্মীদের প্রসঙ্গও তুলে ধরা হয়েছে বিবৃতিতে। আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের দাবিও জানিয়েছে শাসকদল। চন্দ্রনাথ রথের মৃত্যু ঘিরে এখন কার্যত সরগরম গোটা রাজ্য রাজনীতি।
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
কঠিন সময়ে অসমবাসীর পাশে কার্তিক
'দাদাগিরি'র নতুন সিজনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় দায়িত্ব সামলাচ্ছেন দেব
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের