নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আগামী ৬ই নভেম্বর থেকে শুরু হতে চলেছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই অনুষ্ঠান ঘিরে দর্শকদের উন্মাদনা থাকে তুঙ্গে। প্রত্যেক বছর সকলের মনে প্রশ্ন উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন কারা , নতুন কি চমক থাকবে? একটু অপেক্ষা পর সেইসব প্রশ্নের উত্তর পাওয়া গেল।
এর আগে কলকাতা চলচ্চিত্র অনুষ্ঠানে একাধিকবার নজর কেড়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। তবে গত কয়েকবছর তার টিকি পাওয়া যায়নি। এই বছরও তাকে পাওয়া থেকে বঞ্চিত থাকবেন সকলে। তবে এই বছর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শত্রুঘ্ন সিন্হা, সৌরভ গঙ্গোপাধ্যায়, রমেশ সিপ্পী, সুজয় ঘোষ, আরতি মুখোপাধ্যায়। বিশেষ নৃত্য পরিবেশন করবেন ডোনা গঙ্গোপাধ্যায়।
উল্লেখ্য , ৩১তম কলকাতা চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী ছবি হিসাবে প্রদর্শিত হবে ‘সপ্তপদী’। এই বছরের চলচ্চিত্র উৎসবে ভারত-সহ মোট ৩৯টি দেশ থেকে বাছাই করা ২১৫টি ছবি দেখানো হবে। যার মধ্যে রয়েছে ১৮৫টি পূর্ণ দৈর্ঘ্যের ছবি সহ ৩০টি স্বল্প দৈর্ঘ্যের ছবি। ১৮টি ভারতীয় ভাষা এবং ৩০টি বিদেশি ভাষার ছবি দেখানো হবে এই বছর। এই বছরও থাকছে সিনে আড্ডার আয়োজন। অনুষ্ঠানের ঘোষণার দিন উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় , কোয়েল মল্লিক , হরনাথ চট্টোপাধ্যায় , অরুপ বিশ্বাস। এছাড়াও ছিলেন একাধিক টলি তারকা। তাদের মধ্যে সকলেই উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানের দিন।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের