697f80a611dcf_Gallery_1769963560216
ফেব্রুয়ারি ০২, ২০২৬ দুপুর ০৩:০৪ IST

Aashayein , ৮০০ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য মানবিক উদ্যোগ

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য আয়োজিত হল মানবিক ক্রীড়ানুষ্ঠান 'Aashayein'। এই উদ্যোগে শিশুদের সঙ্গে সঙ্গে খুশি অভিভাবকরাও। আয়োজনটি প্রমাণ করল, খেলাধুলা বিশেষ শিশুদের জীবনে আশার আলো ছড়ানোর অন্যতম শক্তিশালী মাধ্যম।

স্থানীয় সূত্রে জানা গেছে , প্রতি বছরের মতো এবারও লায়ন্স ক্লাব অফ ক্যালকাটা, রাউন্ড টেবল ইন্ডিয়া, লেডিস সার্কেল ইন্ডিয়া-এর উদ্যোগে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি। এটি বিশেষ শিশুদের অধিকার, ক্ষমতায়ন নিয়ে একটি বার্ষিক উৎসব। সাধারণত বাংলা, হিন্দি ভাষায় সৃজনশীলতা, নাচ, গান, নাটকের মাধ্যমে হয়। যা এইবার ১২ বছরে পদার্পণ করল।

কলকাতার বিভিন্ন এলাকার ৪০টি বিদ্যালয়ের ৮০০ জনেরও বেশি শিশু এখানে অংশগ্রহণ করে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার দেবেন্দ্র প্রকাশ সিংহ, IPS রূপেশ কুমার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন CA প্রভাত কুমার পাটোডিয়া, ভাইস প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট, স্পেশাল অলিম্পিক ভারত-পশ্চিমবঙ্গ।

জাতীয় সঙ্গীতের সঙ্গে পতাকা উত্তোলন, আকাশে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত বিশেষজ্ঞদের বক্তব্যে উৎসাহিত হয় অংশগ্রহণকারীরা। এছাড়াও ছিল মুখোশধারী চরিত্র, গান-বাজনা, খেলার মাধ্যমে আনন্দে ভরা মুহূর্ত। প্রতিটি শিশুই নিজেদের দক্ষতা, সক্ষমতা, প্রতিভা তুলে ধরেছিল। মাঠজুড়ে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস, হাসি আর আনন্দ।

সংগঠনের এক আয়োজক জানান, 'বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা কখনোই সমাজের বোঝা নয়, বরং তারা সমাজের শক্তি। সুযোগ পেলে তারাও সব ক্ষেত্রে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারে। নিজেদের ক্ষমতা সম্পর্কে ধারণা ও আত্মবিশ্বাস অর্জনের জন্য আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও এমন কর্মসূচি চালু থাকবে'।

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের