6a7068f5b5dae_Gallery_1785751749023
আগস্ট ০৩, ২০২৬ দুপুর ০৩:৪০ IST

অলিম্পিক্সে সোনা জয়ীর পাশে দাঁড়াল না দেশ! নাদিমের ব্যর্থতায় কাঠগড়ায় পাকিস্তান

নিজস্ব প্রতিনিধি , ইসলামাবাদ - অলিম্পিক্সে সোনা জিতে ইতিহাস গড়েছিলেন আরশাদ নাদিম। কিন্তু কমনওয়েলথের মঞ্চে হতাশ করলেন পাকিস্তানের জ্যাভেলিন তারকা। প্রত্যাশামতো পারফর্ম করতে পারেননি তিনি। তাঁর ব্যর্থতার পর প্রশ্ন উঠেছে দেশের ক্রীড়া প্রশাসন নিয়ে। প্রয়োজনীয় সুযোগ ও প্রস্তুতি না পাওয়াকেই বড় কারণ বলে মনে করছেন ঘনিষ্ঠরা।

গ্লাসগোয় কমনওয়েলথ গেমসের ফাইনালে নেমেছিলেন নাদিম। কিন্তু তার আগে ঠান্ডা আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার মতো প্রস্তুতি পাননি তিনি। লাহৌরের গরমেই চালাতে হয়েছে অনুশীলন। অথচ জ্যাভেলিন থ্রোয়ে আবহাওয়ার বড় প্রভাব রয়েছে। ঠান্ডা পরিবেশের জন্য প্রয়োজন আলাদা প্রস্তুতি। দু'বছর আগে অলিম্পিক্সে ৯২.৯৭ মিটার ছুড়ে সোনা জিতেছিলেন নাদিম। কিন্তু কমনওয়েলথে ৮০ মিটারও পার করতে পারেননি তিনি। প্রথম রাউন্ডেই শেষ হয়ে যায় তাঁর অভিযান।

অন্যদিকে, কমনওয়েলথের আগে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংহ বিদেশে প্রস্তুতি নিয়েছিলেন। নীরজ সুইৎজারল্যান্ডে ও যশবীর পোল্যান্ডে অনুশীলন করেন। গ্লাসগোর মতো আবহাওয়া পাওয়ায় তাঁরা বাড়তি সুবিধা পেয়েছেন। অভিযোগ, পাকিস্তান অ্যামেচার অ্যাথলেটিক্স ফেডারেশন নাদিমকে সেই সুযোগ দেয়নি। অলিম্পিক্সের আগে বিদেশি কোচের অধীনে অনুশীলন করলেও এবার স্থানীয় কোচ সলমন বাটের কাছেই প্রশিক্ষণ নিতে হয় তাঁকে। আর্থিক সাহায্য ও প্রয়োজনীয় সুবিধাও পাননি বলে দাবি।

নাদিমের ঘনিষ্ঠ এক ব্যক্তি জানান, প্রস্তুতির জন্য ফেডারেশনের কাছে কিছু সুযোগ চেয়েছিলেন এই তারকা। কিন্তু সেই দাবি পূরণ হয়নি। নিজের ব্যবস্থাতেই অনুশীলন চালাতে হয়েছে তাঁকে। পাকিস্তানের প্রাক্তন অলিম্পিক্স পদকজয়ী অ্যাথলিট হুসেন শাহ বলেন, 'গ্রাম থেকে উঠে এসে দেশের জন্য সাফল্য এনেছে নাদিম। অথচ কমনওয়েলথের আগে প্রয়োজনীয় সুবিধা দেওয়া হয়নি। দেশের খেলাধুলোর ছবিটা দুর্ভাগ্যজনক'।

শুধু নাদিম নন, পাকিস্তানের আরও অ্যাথলিট ফেডারেশনের বিরুদ্ধে সরব হয়েছেন। কমনওয়েলথে দেশের প্রথম মহিলা পদকজয়ী ফাতিমা জ়েহরাও জানিয়েছেন, আরও ভালো সুযোগ পেলে ব্রোঞ্জের বদলে সোনা জিততে পারতেন তিনি। সব মিলিয়ে পাকিস্তানের ক্রীড়া প্রশাসনের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন

কমনওয়েলথ টেবল টেনিসে ভারতের সোনার ঝড়! এশিয়াডের আগে বঙ্গ তারকাদের নজরকাড়া সাফল্য
আগস্ট ০৩, ২০২৬

৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও

লভলিনার প্রতিবাদে কাজ! ভারতের বিকৃত মানচিত্র নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইল রেস্তোরাঁ
আগস্ট ০৩, ২০২৬

আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট

২০০৮-এ সাইনা, ২০২৬-এ তন্বী! ১৮ বছর পর তাইপেই ওপেন মুকুট ভারতের
আগস্ট ০২, ২০২৬

১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে

রেস্তোরাঁর ন্যাপকিনে ভারতের বিকৃত মানচিত্র! মেজাজ হারালেন অলিম্পিক পদকজয়ী লভলিনা
আগস্ট ০২, ২০২৬

উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া

আন্তর্জাতিক মঞ্চে রুপো, তবু অনিশ্চিত বঙ্গকন্যা অনামিকার কমনওয়েলথ স্বপ্ন! অর্থের অভাবে চিন্তায় পরিবার
আগস্ট ০২, ২০২৬

এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা

বক্সারদের দাপটে ইতিহাস ভারতের! একদিনে এল ৮ সোনা, বাজিমাত ৭ জনের
আগস্ট ০২, ২০২৬

রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি

জুডোয় ভারতের দুরন্ত দাপট! ২ সোনার পর রুপো জিতলেন ইয়ামিনী
আগস্ট ০১, ২০২৬

একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো

বক্সিংয়ে জোড়া সোনা ভারতের! প্রীতি-জ্যাসমিনের দাপটে কমনওয়েলথে উচ্ছ্বাস
আগস্ট ০১, ২০২৬

রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত

বাবা ছিলেন সাইকেল মেকানিক! দারিদ্র্য পেরিয়ে গ্লাসগোয় সোনা জিতলেন অস্মিতা
আগস্ট ০১, ২০২৬

শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার

বাঙালি অস্মিতার সোনার ইতিহাস! জুডোয় প্রথমবার চ্যাম্পিয়ন ভারত
আগস্ট ০১, ২০২৬

কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে

শ্রীলঙ্কার কাছে থামল নীরজের সোনার স্বপ্ন! জ্যাভলিনে রুপো, ব্রোঞ্জে উজ্জ্বল যশবীর
আগস্ট ০১, ২০২৬

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার

জোড়া সোনায় চমক টেবিল টেনিসের! মহিলা-পুরুষ দুই বিভাগেই সেরা ভারত
জুলাই ৩১, ২০২৬

কমনওয়েলথ টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে পুরুষ ও মহিলা দুই বিভাগেই চ্যাম্পিয়ন ভারত, ফাইনালে হারাল মালয়েশিয়াকে

ফুটবল দুনিয়ায় নক্ষত্রপতন! প্রয়াত ইতালির কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি
জুলাই ৩১, ২০২৬

মাত্র ৬৬ বছর বয়সে থামল মহান ডিফেন্ডারের পথচলা

এক কেজিতে সোনা ফস্কাল! রুপোয় থামলেন লভপ্রীত, ব্রোঞ্জে উজ্জ্বল সীমা
জুলাই ৩১, ২০২৬

ভারোত্তোলনে রৌপ্য জিতলেন লভপ্রীত সিং

চোট কাটিয়ে রুপোর ঝলক! কমনওয়েলথে পদক জিতলেন শ্রীশঙ্কর
জুলাই ৩০, ২০২৬

গ্লাসগোয় পুরুষদের লং জাম্পে দ্বিতীয় ভারতীয়, ৮.০৯ মিটার লাফিয়ে রৌপ্য জিতলেন শ্রীশঙ্কর মুরালী

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের