নিজস্ব প্রতিনিধি , মুম্বই - রণবীর সিংকেও ছাড়েনি লরেন্স বিষ্ণোই গ্যাং। গত ১০ ই ফেব্রুয়ারি অভিনেতাকে ফোন করে ১০ কোটি টাকা চেয়ে খুনের হুমকি দেন বিষ্ণোই গ্যাংয়ের এক সদস্য। এরপরই ঘটনার তদন্তে নামে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। এবার বিষ্ণোই ঘনিষ্ঠ ওই সদস্যের বিরুদ্ধে জারি করা হল লুক আউট নোটিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বলিউডে।
গত ১৩ ই ফেব্রুয়ারি রণবীরকে ফের হুমকি দেওয়া হয়। হাড়হিম করা অডিও ক্লিপে শোনা যায় , "এমন হাল করব, সাত জন্ম মনে রাখবি।" সেই সূত্র ধরেই ঘটনার তদন্তে নামে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। পুলিশি তদন্তে নেমে জানতে পারে রণবীর সিংয়ের ফোন করা ওই ব্যক্তি একজন কুখ্যাত গ্যাংস্টার। বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যার দীর্ঘদিনের পরিচয়। তদন্তে নেমে মুম্বই পুলিশের রাডারে যে ব্যক্তির নাম উঠে আসে, তিনি ‘হ্যারি বক্সার'। যার আসল নাম হরি চাঁদ।
পুলিশ তদন্তে নেমে আরও জানতে পারে , হ্যারি বক্সার বিদেশে বসে এর আগেও ভিপিএন ব্যবহার করে এমন আতঙ্কের আবহ তৈরি করেছে। যাচাইয়ের জন্য রণবীরের ম্যানেজারের ফোনে আসা ওই ‘অডিও ক্লিপ’ পাঞ্জাব ও হরিয়ানা পুলিশের কাছে পাঠানো হয়েছিল। এরপরই মুম্বই পুলিশের অনুমান সত্যি হয়।
গত শুক্রবার হ্যারি বক্সারের পরিচয় দিয়ে ওই ব্যক্তি বলেন , "সময়মতো লাইনে আয়, নইলে এমন হাল করব যে তোর পরবর্তী সাত প্রজন্মও মনে রাখবে। রণবীর সিং, তুই তো লোককে উপদেশ দিতে খুব ভালোবাসিস। আর বলে-কয়ে থানায় পাঠাস অভিযোগ দায়ের করার জন্য। ঠিক আছে। তুইও অভিযোগ করেছিস থানায়। সমস্যা নেই। দেখে নেব। এবার কান খুলে শুনে রাখ, তোর সঙ্গে যারা কাজ করে, এমনকী তোর ম্যানেজারের সব ঠিকুজি-কুষ্ঠী আমাদের কাছে আছে। ওরা কখন, কোথায় যায়? কখন বাড়ি ফেরে আর কখন পরিবারের সঙ্গে সময় কাটায়? আমরা সব খোঁজ রাখি। তাই এবার আমরা তোকে সরাসরি কিছু বলব না। তোর সঙ্গে যারা কাজ করে, সেসব কর্মচারীদের টার্গেট করব। এবার কিছু একটা হলে তারপর বুঝতে পারবি। একে একে তোর সমস্ত কর্মীদের খুন করব। এখনও সময় আছে, লাইনে আয়।"
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের