নিজস্ব প্রতিনিধি , মুম্বই - দীর্ঘ ছয় দশকের বেশি সময় ধরে বলিউড ইন্ডাস্ট্রির প্রাণভোমরা অমিতাভ বচ্চন। কাজের সঙ্গে কোনোভাবেই আপোষ করতে নারাজ। বরং কাজ না পেলে বিরক্ত হয়ে ওঠেন। এবার খানিকটা তেমনই অবস্থা বিগ বির। সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করে বুঝিয়ে দিলেন ৮৩ বছর বয়সেও কাজপ্রেমী শাহেনশাহ।
সম্প্রতি কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৭-র সঞ্চালনার কাজ শেষ করেছেন অমিতাভ। আর কাজ শেষ হতেই মন খারাপ বর্ষীয়ান অভিনেতার। বিদায়বেলায় দর্শকদের সঙ্গে একটি বিশেষ পোস্ট ভাগ করে নিয়েছেন অমিতাভ। কারণ , কৌন বনেগা ক্রোড়পতি মানেই বিগ বি।
সোশ্যাল মিডিয়ার সেই পোস্টে অমিতাভ লিখেছেন , "কখনও কখনও কোনও জিনিস আমাদের মনের এতটাই গভীরে চলে যায় যে শেষ মুহূর্তে মনে হয় এই তো সেদিন শুরু হল।সবকিছুই যেন গতকালের মতো মনে হয়। খেলার শেষ দিনে আবেগ যেন একেবারে আষ্টেপিষ্ঠে জড়িয়ে ধরেছে। জীবনের এক-তৃতীয়াংশেরও বেশি সময় আপনাদের সঙ্গে কাটিয়েছি, এটা আমার জীবনের বিরাট প্রাপ্তি।"
দৈনন্দিন জীবনের উল্লেখ করে অমিতাভ সোশ্যাল মিডিয়ায় আরও লিখেছেন , "আলস্য করেই আজকের দিনটা কেটে গেল। একটা দিন কাজ না করলে ভালো লাগে না। কাজের রুটিনে যদি হঠাৎ পরিবর্তন এলে দৈনন্দিন জীবনের ভারসাম্য নষ্ট হয়। দিনটা আচমকা বদলে যায়। চেনা ছবি অচেনা মনে হয়।"
উল্লেখ্য , বয়স বাড়লেও সোশ্যাল মিডিয়ার সঙ্গে অমিতাভের প্রেম পুরোনো। প্রায়ই নিজের ভ্লগে এসে সকলকে চমকে দেন। আবার অনেকেই অপেক্ষায় থাকেন কখন অমিতাভ লাইভে আসবেন। খুশির মুহূর্ত থেকে শুরু করে স্মরণীয় কিছু , সবটাই সকলের সঙ্গে ভাগ করে নিতে পছন্দ করেন অমিতাভ। এবারও ঠিক তেমনই নিজের মন খারাপের কথা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন বর্ষীয়ান অভিনেতা।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের