নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই তৃণমূলের একের পর এক বিধায়ক থেকে শুরু করে সাংসদ ইস্তফা দিতে শুরু করেছে। চলতি বছরের এপ্রিল মাসে তৃণমূলের রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ গ্রহণ করেন কোয়েল মল্লিক। শপথগ্রহণের মাত্র ৬৬ দিনের মাথায় তিনি ইস্তফা দেন। যদিও ইস্তফা দেওয়ার কারণ তিনি ব্যাখ্যা করেননি। তবে কোয়েল মল্লিকের ইস্তফা প্রসঙ্গে এবার মুখ খুললেন অভিনেতা তথা বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ।

সূত্রের খবর , চলতি বছর এপ্রিল মাসে তৃণমূল কংগ্রেসের মনোনয়নে রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিয়েছিলেন কোয়েল মল্লিক। তবে শপথ গ্রহণের ৬৬ দিনের মধ্যেই তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দেন। যদিও তার পদত্যাগের কারণ নিয়ে এখনও পর্যন্ত কোনো ব্যখ্যা পাওয়া যায়নি। তবে এই প্রসঙ্গে এবার মুখ খুললেন রুদ্রনীল ঘোষ। তিনি বলেন, " কোয়েল অত্যন্ত স্বজ্জন একজন মানুষ। মানুষের জানা - অজানার মাঝে কোথাও কয়েকটা সিঁড়ি থাকে। হতে পারে তিনি কোনও সিঁড়িতে পা দিয়েছেন , পরে তার মনে হয়েছে , যে জায়গায় পৌঁছানোর কথা ভেবেছিলেন , সেটি অন্য দিকে যাচ্ছে"।

রুদ্রনীল ঘোষ নিজের সিনেমা আবার হাওয়া বদলের মুক্তি নিয়েও কথা বলেন তিনি। তাঁর দাবি , সিনেমাটি প্রথমে ২০২৫ সালের ডিসেম্বর মাসে মুক্তির পরিকল্পনা ছিল। এই প্রসঙ্গে তিনি বলেন , দীর্ঘ অপেক্ষার পর শেষ পর্যন্ত সিনেমাটি মুক্তি পেয়েছে। আশা করি , সিনেমাটি দর্শকদের ভালো লাগবে। কঠিন সময়ের মধ্যেও তাদের মুখে ফোটাতে সক্ষম হবে। প্রিমিয়ার অনুষ্ঠানে রাজনৈতিক ইস্যুতে বেশি মন্তব্য না করলেও , রাজ্যের সাম্প্রতিক তৃণমূল নেতা কুনাল ঘোষের প্রসঙ্গে তিনি বলেন , "কুনাল ঘোষ বরাবর আমার কাছে অপার বিস্ময়।ওনার ভারতবর্ষ তথা এশিয়ার যে মানুষদের বাঁধিয়ে রাখা উচিত বা তাদের কথাকে কোট করা উচিত , তার মধ্যে উনি একজন"।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের