নিজস্ব প্রতিনিধি , মুম্বাই - অভিনেত্রী সোমি আলি সম্প্রতি আবারও সলমন খানের কৃষ্ণসার হরিণ শিকার মামলার প্রসঙ্গ তুলে বিস্ফোরক দাবি করেছেন। তার কথায়, তিনি একসময় সলমনকে বিষ্ণোই সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইতে বলেছিলেন এবং নিজেও সেই সম্প্রদায়ের সদস্যদের সলমনকে ক্ষমা করে দেওয়ার অনুরোধ করেছিলেন। তবে তার দাবি, সলমন তার সেই পরামর্শ শোনেননি।

১৯৯৮ সালে রাজস্থানের যোধপুরে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিং চলাকালীন কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে সলমন খানের বিরুদ্ধে। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২০১৮ সালে যোধপুর আদালত তাকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের কারাদণ্ড দেয়। পরে তিনি জামিন পান, বর্তমানে মামলাটি উচ্চ আদালতে বিচারাধীন। একই মামলায় অভিযুক্ত সইফ আলি খান, টাবু, সোনালি বেন্দ্রে ও নীলম প্রমাণের অভাবে খালাস পান।

সোমি আলি ও সলমন খান ১৯৯০-এর দশকে সম্পর্কে ছিলেন। বিচ্ছেদের পর বিভিন্ন সাক্ষাৎকারে সোমি দাবি করেছেন, শিকারের ঘটনার কথা তিনি সলমনের কাছ থেকেই শুনেছিলেন। তবে তার এই দাবির স্বাধীনভাবে কোনও সরকারি বা আদালত-স্বীকৃত প্রমাণ সামনে আসেনি, সলমন খান বা তার টিমও এ বিষয়ে কখনও আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া বা সমর্থন জানায়নি। বর্তমানে এই মামলাকে ঘিরে বিতর্ক, নিরাপত্তা সংক্রান্ত আলোচনা এখনও অব্যাহত।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের