নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পথ কুকুরদের সেবা করতে গিয়ে স্থানীয়দের হেনস্থার শিকার হলেন অভিনেতা ইন্দ্রনীল মল্লিক সহ অভিনেত্রী সায়ন্তনী মল্লিক। শুক্রবার রাতেই আক্রান্ত হওয়ার কথা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন তারকা দম্পতি। এবার পুলিশের দ্বারস্থ হয়েছেন তারা। ঘটনা শোরগোল ফেলেছে সোশ্যাল মিডিয়ায়।
দম্পতির অভিযোগ , কসবার রাজডাঙা এলাকায় কুকুরদের খাবার দিতে গিয়ে প্রতিবেশীদের কাছে আক্রান্ত হয়েছেন তারা। আবাসনের বাসিন্দাদের একাংশ তাদের গায়ে হাত তুলেছে বলেও দাবি করছেন তারা। কেন রাস্তায় কুকুরদের খেতে দেওয়া হচ্ছে? প্রশ্ন তুলে চড়াও হয়েছিলেন এলাকাবাসীরা। প্রতিবাদ করতে গেলে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে ইন্দ্রনীলের গায়েও তোলেন তাঁরা। প্রাথমিক চিকিৎসাও করাতে হয়েছে ইন্দ্রনীলকে।
অভিনেত্রীর সায়ন্তনী জানিয়েছেন , "স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, কবে পাড়ায় একজনকে কুকুর কামড়ে দিয়েছিল, তাই এখানে ওদের খেতে দেওয়া যাবে না বলে আপত্তি তুলেছেন তাঁরা। ঘটনা এমনই জায়গায় চলে যায় যে দ্বিতীয়বার স্ট্রোক হয়ে যেতে পারত।"
বরাবরই পশুপ্রেমী ইন্দ্রনীল , সায়ন্তনী। তাদের সেবা করতে ভীষণই ভালবাসেন। কুকুরদের দেখলেই রাস্তায় দাঁড়িয়ে আদর করা , খাবার খাওয়ানোর মত কাজ করে থাকেন। তবে এই ভালবাসার এমন পরিণতি হবে স্বপ্নেও আন্দাজ করতে পারেননি তারা। দম্পতির অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের