6944e9d956934_WhatsApp Image 2025-12-19 at 11.18.34 AM
ডিসেম্বর ১৯, ২০২৫ দুপুর ১২:২১ IST

কুলিয়া পাঠ অপরাধ ভঞ্জন মন্দির! ভক্তদের কাছে অপরাধ মোচনের এক অনন্য তীর্থক্ষেত্র

নিজস্ব প্রতিনিধি , নদীয়া - ৫২০ টম বর্ষে মনের পাপ দূর করতে মহাপ্রভুর দরবারে ভক্তরা। কল্যাণীর গয়েশপুরে অবস্থিত পবিত্র কুলিয়া পাঠ অপরাধ ভঞ্জন মন্দির - যা ভক্তদের কাছে অপরাধ মোচনের এক অনন্য তীর্থক্ষেত্র হিসেবে পরিচিত। মুলো, মিষ্টি আলু , ফল দিয়ে পুজো দেয় ভক্তরা। সানন্দে পাপ থেকে মুক্তির জন্য দলে দলে ভক্তের সমাগম ঘটেছে। অপরাধ মোচন ও আত্মশুদ্ধির আশায় কুলিয়া পাঠ আজও বহন করে মহাপ্রভুর করুণার অমলিন বার্তা। মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের জন্মভূমি নদীয়া জেলা জুড়ে ছড়িয়ে রয়েছে অসংখ্য ঐতিহ্যবাহী ধর্মীয় স্থান।

পুরাণ মতে ,  প্রায় ৫২০ বছর আগে,মহাপ্রভুর পরম ভক্ত শ্রীবাস পণ্ডিত নিজের বাড়ির আঙিনায় নিষ্ঠার সঙ্গে হরিনাম সংকীর্তনে নিমগ্ন থাকতেন। কিন্তু সেই পবিত্র আঙিনাতেই একদিন দুষ্টবুদ্ধি ও উদ্ধত স্বভাবের চাপাল গোপাল ছাগমুণ্ডু সহ নানা অপবিত্র সামগ্রী ঝুলিয়ে রেখে চরম অপরাধ করেন। এই গুরুতর অপরাধের ফলস্বরূপ তিনি আক্রান্ত হন এক দুরারোগ্য ব্যাধিতে।ব্যাধি থেকে মুক্তির আশায় বহু তীর্থস্থান ঘুরেও কোনও ফল পাননি চাপাল গোপাল।

সমাজ থেকেও তিনি হয়ে পড়েন বঞ্চিত। ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া সেই মানুষটিকে শেষ পর্যন্ত জলে ভাসিয়ে দেওয়া হয়। এই অবস্থায় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত চাপাল গোপাল ভেসে ভেসে ত্রিবেণী হয়ে এসে পৌঁছান বর্তমান কুলিয়া পাঠ অপরাধ ভঞ্জন মন্দির সংলগ্ন নদীতীরে। ঠিক সেই শুভক্ষণেই সেখানে আগমন ঘটে মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের। মহাপ্রভুর অপার করুণায় চাপাল গোপাল মুক্তি লাভ করেন তাঁর ভয়ংকর ব্যাধি থেকে। মহাপ্রভুর আদেশে তিনি মস্তকের কেশ ত্যাগ করে নদীতে স্নান করেন এবং দীক্ষা গ্রহণ করেন। মহাপ্রভুর কৃপায় তাঁর নতুন নামকরণ হয় দৈবকী নন্দন। এই পবিত্র স্থান পরিচিতি লাভ করে কুলিয়া পাঠ অপরাধ ভঞ্জন মন্দির নামে।

আরও পড়ুন

ডুয়ার্সের বুকে ছোট্ট স্বর্গ ঝান্ডি , কম ভিড়ে উপভোগ করুন পাহাড়ের রূপ
আগস্ট ০২, ২০২৬

ভিড় এড়িয়ে প্রকৃতির কোলে শান্ত সময় কাটান

সুন্দরবনে বেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা , উচ্ছ্বসিত বন দফতর
আগস্ট ০২, ২০২৬

গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়

বর্ষায় প্রকৃতির অপার সৌন্দর্যের হাতছানি , উত্তরবঙ্গের লুকিয়ে থাকা পাহাড়ি রত্ন জৌবাড়ি
আগস্ট ০১, ২০২৬

নিরিবিলি পরিবেশে প্রকৃতির মাঝে কাটান কয়েকটি দিন

মুসৌরির পাশেই লুকিয়ে ল্যান্ডোর , শান্ত পাহাড়ে হারিয়ে যাওয়ার অনন্য এক ঠিকানা
জুলাই ৩১, ২০২৬

নিরিবিলি পাহাড়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য

মাটির সমস্যায় স্বস্তির বার্তা , আমতার মৃৎশিল্পীদের জন্য বিশেষ উদ্যোগ বিধায়কের
জুলাই ৩১, ২০২৬

মাটি সংগ্রহে হয়রানি কমানোর আশা দেন বিধায়ক

গোয়ার বিখ্যাত সানবার্ন এবার মন্দারমণিতে , সমুদ্রের ধারে জমবে লং উইকএন্ড
জুলাই ৩০, ২০২৬

স্বাধীনতা দিবসের ছুটিতে মন্দারমণিতে বিনোদনের বিশেষ আয়োজন

শ্রাবণে দ্বিতীয় সপ্তাহেই বাহাড়ালে শিবলিঙ্গ প্রতিষ্ঠা , নামছে ভক্তদের ঢল
জুলাই ২৮, ২০২৬

কলস যাত্রা, পূজা-অর্চনা ও অন্নকূটের আয়োজনকে ঘিরে ধর্মীয় উৎসবের আবহ

অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি ! দেরির আড়ালে থাকতে পারে এই সমস্যাগুলি
জুলাই ২৮, ২০২৬

আবেদন করার পরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি

বরফের শৃঙ্গারে সেজে উঠল এক্তেশ্বর মন্দির , শ্রাবণে দর্শনার্থীদের ভিড়ে মুখর তীর্থক্ষেত্র
জুলাই ২৮, ২০২৬

প্রাচীন এক্তেশ্বর শিব মন্দিরে মহাদেব বরফ দিয়ে সাজানো

কুর্গে পাহাড়ের হাতছানি , সবুজ প্রকৃতির মাঝে খুঁজে নিন শান্তির ঠিকানা
জুলাই ২৭, ২০২৬

শান্ত পরিবেশের টানে বাড়ছে পর্যটকদের ভিড়

ডুয়ার্সের প্যারেনে সবুজের হাতছানি , নির্জন প্রকৃতির টানে বাড়ছে পর্যটকদের ভিড়
জুলাই ২৬, ২০২৬

ভিড় থেকে দূরে কয়েক দিন কাটানোর জন্য অনন্য জায়গা

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের