নিজস্ব প্রতিনিধি , মুম্বই - রিয়্যালিটি শোয়ের একটি মন্তব্য ঘিরে শুরু হওয়া বিতর্কে প্রকাশ্যে ক্ষমা চাইলেন জায়েদ দরবার। কুশল টন্ডনের মন্তব্যে হাসির প্রতিক্রিয়া দেওয়ার ঘটনার পর সমাজমাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়। পরে নিজের আচরণকে ভুল বলে স্বীকার করেন জায়েদ। স্ত্রী গৌহর খানের কাছেও আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে বিষয়টি নিয়ে মুখ খোলেন অভিনেতা।

বিতর্কের সূত্রপাত কয়েক সপ্তাহ আগে Alliance নামে একটি রিয়্যালিটি শোয়ের পর্বে হয়। সেই সময় জায়েদ দরবার কুশল টন্ডনের কাছে একটি সিগারেট চাওয়ায় কুশল বলেন, “তোমার তো আমার সব জিনিসই পছন্দ।” সেই মন্তব্যে জায়েদ হেসেছেন, কোনো রকম প্রতিবাদ না করে। গৌহর খান একসময় কুশলের সঙ্গে সম্পর্কে ছিলেন।অনেকেই মন্তব্যটিকে তাকে উদ্দেশ্য করেই বলা হয়েছে বলে মনে করেন। সেই ভিডিওটি তারপর ভাইরাল হয়ে যায়।

সম্প্রতি একটি ভিডিওতে জায়েদ জানান, তখন পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারেননি। পরে বিষয়টি উপলব্ধি করে নিজের ভুল স্বীকার করেন তিনি। কাউকে আঘাত করার ইচ্ছা ছিল না বলেও জানান তিনি। গৌহরের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন অভিনেতা। বংশজ সিংহের কাছ থেকে পুরো বিষয়টি জানার পরই এই সিদ্ধান্ত নেন।

অন্যদিকে গৌহর খান নিজের স্বামীর পাশে দাঁড়িয়েছেন। ক্ষমাপ্রার্থনার ভিডিয়োর নীচে মন্তব্য করে তিনি জানান, প্রতিযোগিতামূলক শোয়ে নানা ধরনের মানসিক খেলা চলতেই পারে। প্রতিটি রসিকতাকে অপমান হিসেবে দেখা উচিত নয় বলেও মত প্রকাশ করেন অভিনেত্রী। পাশাপাশি জায়েদকে নিজের খেলায় মন দেওয়ার পরামর্শ দেন গৌহর খান।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের