নিজস্ব প্রতিনিধি , হরিদ্বার - বলিউড অভিনেতা ইমরান হাশমির অভিনীত নতুন সিনেমার শুটিংকে ঘিরে তীর্থনগরী হরিদ্বারের বিতর্কের সৃষ্টি হয়েছে। গঙ্গার ঘাটের নিকটে তৈরি একটি শুটিং সেটে 'ক্যাফে অ্যান্ড বার' লেখা সাইনবোর্ড ঝুলানোকে করে স্থানীয় বাসিন্দা, হিন্দু সংগঠনের সদস্যদের একাংশ আপত্তি জানান।

সূত্রের খবর, প্রযোজনা সংস্থার পক্ষ থেকে একটি কৃত্রিম ক্যাফের সেট নির্মাণ করা হয়েছিল। সেই সেটের বাইরে 'ক্যাফে অ্যান্ড বার' লেখা বোর্ড লাগানো হয়। এরপরই আপত্তি তোলেন স্থানীয়দের একাংশ। তারা দাবি করেন, ধর্মীয়স্থান হরিদ্বারে মদ্যপান, মদ্য সংক্রান্ত প্রচার নিষিদ্ধ। সে কারণে 'বার' শব্দটি ব্যবহার করে তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে। স্থানীয়দের বিক্ষোভের জেরে শেষ পর্যন্ত প্রযোজনা সংস্থার তরফ থেকে সাইনবোর্ড থেকে 'বার' শব্দটি সরিয়ে নেওয়ার আশ্বাস দেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানা গেছে।

ইমরান হাসমিরের আগামী প্রজেক্টগুলিকে ঘিরেও দর্শকদের মধ্যে আগ্রহ বাড়ছে। তার জনপ্রিয় ছবি 'আওয়ারা প্ল্যানের' সিক্যুয়েল। আগামী ১৪ আগস্ট, ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে 'আওয়ারা প্ল্যান ২'। একই দিনে মুক্তি পেতে চলেছে সানি দেওল অভিনীত পিরিয়ড ড্রামা 'বাঁটোয়ারা ১৯৪৭'। ফলে বক্স অফিসে আগস্টে একদিনে দুই তারকার জমজমাট লড়াই দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকেরা।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের