6a2fe4e1f3afb_MV5BNGYzOTk3NjAtM2Y1Ni00OGY2LTlhNTktZDNlMmYxZWYxMTc5XkEyXkFqcGc@._V1_
জুন ১৫, ২০২৬ রাত ১১:১২ IST

লাগানের ২৫ বছর , আমির থেকে গ্রেসি—কোন অভিনেতা কত পারিশ্রমিক পেয়েছিলেন জানেন!

নিউস ডেস্ক - বলিউডের ইতিহাসে এমন কিছু ছবি রয়েছে, যেগুলি মুক্তির বহু বছর পরেও দর্শকের মনে একই রকম উজ্জ্বল হয়ে থাকে। ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ‘লাগান’ সেই তালিকার একেবারে প্রথম সারিতে। স্বাধীনতা-পূর্ব ভারতের প্রেক্ষাপটে ক্রিকেট, সংগ্রাম, আত্মসম্মানের গল্প নিয়ে তৈরি এই ছবি শুধু বক্স অফিসেই সাফল্য পায়নি, আন্তর্জাতিক ক্ষেত্রেও ভারতের মুখ উজ্জ্বল করেছিল। তবে ২৫ বছর পূর্তির প্রাক্কালে ছবিটিকে ঘিরে নতুন করে যে প্রশ্ন উঠছে, তা হল—প্রায় '২৫ কোটি টাকা বাজেটের' এই ছবিতে অভিনয় করা তারকারা কত পারিশ্রমিক পেয়েছিলেন?

ছবির কেন্দ্রীয় চরিত্র ভুবন-এর ভূমিকায় অভিনয় করেছিলেন আমির খান। শুধু অভিনেতা হিসেবেই নয়, এই ছবির অন্যতম প্রযোজকও ছিলেন তিনি। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ছবিতে অভিনয়ের জন্য আমির খান প্রায় ৪ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। সেই সময়ের হিসেবে এটি ছিল উল্লেখযোগ্য অঙ্ক। ছবির সাফল্যের সঙ্গে তার নাম এমনভাবে জড়িয়ে যায় যে ‘লাগান’ আজও তার কেরিয়ারের অন্যতম সেরা কাজ হিসেবে বিবেচিত হয়।  

অন্যদিকে, ছবির নায়িকা গ্রেসি সিং, যিনি ‘গৌরী’ চরিত্রে অভিনয় করেছিলেন, তুলনামূলকভাবে অনেক কম পারিশ্রমিক পেয়েছিলেন। জানা যায়, তার পারিশ্রমিক ছিল প্রায় ৫ লক্ষ টাকা। যদিও ছবির মুক্তির পর তার জনপ্রিয়তা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। একইভাবে ব্রিটিশ অভিনেত্রী র‍্যাচেল শেলি, যিনি ‘এলিজাবেথ 'রাসেল’-এর চরিত্রে অভিনয় করেছিলেন, তার পারিশ্রমিকও আন্তর্জাতিক মানদণ্ডে খুব বেশি ছিল না বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে।

ছবির গুরুত্বপূর্ণ চরিত্রগুলির মধ্যে ছিলেন পল 'ব্ল্যাকথর্ন ক্যাপ্টেন অ্যান্ড্রু রাসেল'  যশপাল শর্মা, আদিত্য লাখিয়া, অখিলেন্দ্র মিশ্র, রাজ জুতশি -সহ আরও অনেক অভিনেতা। তাদের অধিকাংশই সেই সময়ের চরিত্রাভিনেতা ছিলেন এবং পারিশ্রমিকও ছিল তুলনামূলকভাবে সীমিত। যদিও নির্দিষ্ট অঙ্ক সব ক্ষেত্রে প্রকাশ্যে আসেনি, তবে ছবির বাজেটের বড় অংশ ব্যয় হয়েছিল বিশাল সেট, লোকেশন, পোশাক, ক্রিকেট দৃশ্যের শুটিং ও দীর্ঘ প্রযোজনা প্রক্রিয়ার পিছনে।

মুক্তির পর ‘লাগান’ বক্স অফিসে বিপুল সাফল্য অর্জন করে। অস্কারের সেরা বিদেশি ভাষার ছবির বিভাগে মনোনয়ন পায়। ভারতীয় সিনেমার বিশ্বমঞ্চে পরিচিতি বৃদ্ধিতে ছবিটির ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২৫ বছর পরও ‘লগান’ শুধু একটি সফল সিনেমা নয়, বরং ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক মাইলফলক। আর সেই কারণেই ছবির নির্মাণ খরচ থেকে শুরু করে তারকাদের পারিশ্রমিক—সব কিছু নিয়েই আজও দর্শকদের আগ্রহ এতটুকু কমেনি।

আরও পড়ুন

বিদেশে বসেই টার্গেট গুরু রানধাওয়া! হামলার ছক ভেস্তে দিল পুলিশ
জুন ১৮, ২০২৬

পাঞ্জাবি গায়ক গুরু রানধাওয়ার মালিকানাধীন জিমে গুলি চালানোর ঘটনায় বড় সাফল্য পেল দিল্লি পুলিশ।

টলিউড কমিটিতে ফের দেব , হিরণের কটাক্ষে তুঙ্গে রাজনৈতিক তরজা
জুন ১৮, ২০২৬

এই কমিটিতে জায়গা পেয়েছেন দেব ও অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়

বাংলার শিল্পীদের জন্য বড় মঞ্চ, রুদ্রনীলের ‘পারফরম্যান্স অফ বেঙ্গল’ নিয়ে জোর চর্চা
জুন ১৮, ২০২৬

অভিনেতা তথা বিধায়ক 'রুদ্রনীল ঘোষের' নেতৃত্বে ১৭ জুন এই সংগঠনের আনুষ্ঠানিক সূচনা হয়। 

রোনাল্ডোর সঙ্গে ঠোঁটঠাসা চুমু! বাঙালি নায়িকা বিপাশা বসুকে ঘিরে তুঙ্গে প্রেমের জল্পনা
জুন ১৮, ২০২৬

২০০৭ সালের একটি বহুচর্চিত ছবি, যেখানে বলিউড অভিনেত্রী বিপাশা বসুর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে দেখা গিয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে।

বাবা হিন্দু মা মুসলিম , ইশানের ধর্ম নিয়ে বিতর্কে মুখ খুললেন শাহিদ কাপুরের ভাই
জুন ১৮, ২০২৬

সম্প্রতি ইশান খাট্টর অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ‘আস্ক মি অ্যানিথিং’ সেশনে অংশ নিয়ে নানা ব্যক্তিগত ও পেশাগত প্রশ্নের খোলামেলা উত্তর দিলেন।

 

পিঠখোলা ছবিতে ট্রোলের ঝড় , কটাক্ষে কড়া জবাব নবনীতার
জুন ১৭, ২০২৬

টেলিভিশনের জনপ্রিয় মুখ নবনীতা দাসকে নিয়ে ফের শুরু হয়েছে জোর চর্চা

পেস্ট্রি খাওয়ার অপরাধে ভিক্ষা করতে বলেছিলেন মা , বিস্ফোরক স্মৃতিচারণ অভিনেত্রী পল্লবীর
জুন ১৭, ২০২৬

পল্লবী চট্টোপাধ্যা এক জনপ্রিয় পডকাস্টে উপস্থিত হয়ে সেই অতীতেরই এক বেদনাদায়ক অধ্যায়ের কথা তুলে ধরলেন অভিনেত্রী, যা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন উপস্থিত সকলেই

হাসির আড়ালে কান্না! সঞ্চিতাকে মানসিকভাবে ভেঙে দিতেন প্রাক্তন প্রেমিক, দাবি বান্ধবীর
জুন ১৭, ২০২৬

গত ১৪ জুন নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন ২২ বছরের এই অভিনেত্রী

রোম্যান্স না হিংসার প্রচার! মহাদেব অ্যান্ড সন্স নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক তুঙ্গে
জুন ১৭, ২০২৬

ছোটপর্দায় নতুন ধারাবাহিকের ভিড়

মন্দির-দরগা-গির্জায় কী খুঁজে পান বিজয়? ধর্ম নিয়ে তার বক্তব্যে মুগ্ধ অনুরাগীরা
জুন ১৭, ২০২৬

এখন শুধু অভিনেতা নন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবেও আলোচনার কেন্দ্রবিন্দুতে

মৃত্যুর পরও থামছে না বিতর্ক! সায়নীর ফেক প্রোফাইল ঘিরে বিস্ফোরক অভিযোগ মলির
জুন ১৬, ২০২৬

তার হঠাৎ এমন মৃত্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছিল অসংখ্য প্রশ্ন

সুশান্তের মৃত্যুদিনেই চরম সিদ্ধান্ত! দিদি সঞ্চিতাকে হারিয়ে ভেঙে পড়লেন ভাই
জুন ১৬, ২০২৬

মাত্র ২২ বছর বয়সেই তার জীবন থেমে যাওয়ায় স্বাভাবিকভাবেই উঠছে একাধিক প্রশ্ন

হেলিকপ্টারে চরে আমার সব টাকা শেষ করে দিয়েছে , অক্ষয়কে নিয়ে বিস্ফোরক দাবি ফারহা খানের
জুন ১৬, ২০২৬

অভিনেতা অক্ষয় কুমার মুম্বইয়ের ট্রাফিক এড়াতে প্রতিদিন হেলিকপ্টারে করে শুটিং সেটে যেতেন

মুক্তির আগেই বড় ধাক্কা! ‘শুধু তোমারি জন্য’ থেকে সরে দাঁড়ালেন শুভ্রজিৎ
জুন ১৬, ২০২৬

 ক্যামেরার সামনে হাসিমুখে অভিনয় করলেও পর্দার আড়ালে চলছিল কঠিন লড়াই

আমির খানের তৃতীয় বিয়ের গুঞ্জনের মাঝেই কিরণের লুক নিয়ে নেটপাড়ায় হইচই
জুন ১৬, ২০২৬

আমির খানের তৃতীয় বিয়ের গুঞ্জনের মাঝেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন কিরণ রাও

TV 19 Network NEWS FEED

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষণা পূর্তমন্ত্রীর

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষ...

প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত!এখনও দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেকর্ড

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সং...

৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা হাত শিবিরের

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বা...

এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার উঁচুতে বরফ গলে জলের স্রোতে তীব্র উদ্বেগ

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার...

৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...