নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নতুন সরকারের তৈরি নিয়মে লিভ ইন সম্পর্ক নিয়ে নিজের মত প্রকাশ করে আবারও বিতর্কে জড়ালেন অভিনেত্রী মমতা শঙ্কর। তিনি বলেন, শুধু একসঙ্গে থাকা নয়, ভবিষ্যতে সন্তানের দায়িত্বের কথাও ভাবা জরুরি। পাশাপাশি বিজেপির কিছু নিয়মের প্রশংসাও করেন তিনি। সেই মন্তব্য সামনে আসতেই নেটমাধ্যমে শুরু হয়েছে জোর বিতর্ক।

একটি সাক্ষাৎকারে মমতা শঙ্কর জানিয়েছেন, দুজন মানুষের মধ্যে বিশ্বাস, ভালোবাসা, দায়বদ্ধতা থাকলে একসঙ্গে থাকাই যায়। এই বিষয় নিয়ে তার কোনো আপত্তি নেই। তবে সন্তান এলে তার ভবিষ্যৎ, সামাজিক পরিচয়, নিরাপত্তার বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন। তাই বিয়ের প্রতিষ্ঠানকে গুরুত্ব দেওয়া উচিত বলেই তার মত।

অভিনেত্রীর বক্তব্য, সমাজে কিছু নিয়ম থাকা প্রয়োজন। আর সেই সব নিয়ম ভেঙে চললে ভবিষ্যতে তার নেতিবাচক প্রভাব পড়তে পারে। এই প্রসঙ্গেই তিনি আরও বলেন, বিজেপির আনা কিছু নিয়ম মানুষের জন্য ইতিবাচক হতে পারে। এই মন্তব্য ঘিরেই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

মমতা শঙ্করের বক্তব্যে একমত নন নেটিজেনদের অনেকেই। তাদের দাবি, লিভ ইন সম্পর্কে থাকলেই সন্তান নেওয়া বাধ্যতামূলক নয়। আবার বিয়ে করলেও বহু সম্পর্ক ভেঙে যায়। তাই শুধু বৈবাহিক সম্পর্ককে মানদণ্ড হিসেবে দেখার বিরোধিতাও করেছেন তারা। ব্যক্তিগত জীবন নিয়ে মমতার এই মন্তব্যেরও সমালোচনা চলছে সোশ্যাল মিডিয়ায় জুড়ে।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের