নিজস্ব প্রতিনিধি , মুম্বাই - অভিনেতা রাম কপূর এই মুহূর্তে রিয়্যালিটি শো ‘লক আপ’এ প্রতিযোগী হিসেবে রয়েছেন। শো শুরুর পর থেকেই নানা মন্তব্যকে ঘিরে তিনি আলোচনায় ছিলেন। এ বার তার বিরুদ্ধে ব্যক্তিগত সীমা অতিক্রম করার অভিযোগ তুলেছেন সহ-প্রতিযোগী শ্রেয়া কালরা। সেই অভিযোগ ঘিরেই নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

একটি সাপ্তাহিক টাস্কে রাম ও শ্রেয়া একই দলে ছিলেন। শ্রেয়ার দাবি, টাস্কে জেতার পর রাম বারবার তাকে জড়িয়ে ধরতেন এবং চুম্বন করতেন। এতে তিনি অস্বস্তি বোধ করেন। শ্রেয়া বলেন, তিনি আর বিষয়টি মেনে নেবেন না। এমনকি তিনি মন্তব্য করেন, তার বাবাও তাকে এত বার চুম্বন করেননি।
এই অভিযোগ প্রকাশ্যে আসতেই মুখ খোলেন রামের স্ত্রী গৌতমী কপূর। তিনি বলেন, রাম খুবই আন্তরিক মানুষ তিনি সবার সঙ্গে স্নেহের প্রকাশ এভাবেই করেন। তার দাবি, রামের আচরণের পিছনে কোনও খারাপ উদ্দেশ্য ছিল না। গৌতমীর মতে, অনুষ্ঠানের সম্পাদিত অংশ দেখে অনেক সময় ভুল ধারণা তৈরি হতে পারে।

গৌতমী আরও বলেন, যেভাবে বিষয়টি তুলে ধরা হচ্ছে, তাতে তাদের পরিবারের বদনাম করার চেষ্টা করা হচ্ছে। তিনি স্পষ্ট জানান, এই কঠিন সময়েও তিনি স্বামীর পাশেই আছেন এবং শেষ পর্যন্ত তার সমর্থন করবেন। তবে রামের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত শোয়ের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের