নিজস্ব প্রতিনিধি, কলকাতা – সায়ক চক্রবর্তী। যেমন অভিনেতা, তেমনই কনটেন্ট ক্রিয়েটর। খুবই পরিচিত মুখ টলিপাড়ায়। শুক্রবার রাতে পার্কস্ট্রিট্রের এক পাবে বন্ধুদের সঙ্গে নৈশভোজ করতে গিয়ে অনভিপ্রেত ঘটনার স্বীকার হলেন তিনি। পার্কস্ট্রিট্রের পাবের বিরুদ্ধে মাটন বলে গোমাংস খাওয়ানোর অভিযোগ তুলেছেন সায়ক। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে।
এদিন রাতে পার্কস্ট্রিটের অলি পাবে গিয়েছিলেন সায়ক। সঙ্গে ছিলেন তাঁর দুই বন্ধু অনন্যা গুহ ও সুকান্ত কুণ্ডু। মাটন স্টেক অর্ডার করেছিলেন তাঁরা। এরপরই যত গণ্ডগোল শুরু। ফেসবুক লাইভে এসে সায়ক চক্রবর্তী জানান, ওয়েটার খাবার পরিবেশন করার পর প্রথমে খেয়েছিলেন। এরপর বুঝতে পেরে আঁতকে ওঠেন তিনি। তাঁর অভিযোগ, মাটন অর্ডার করা সত্ত্বেও তাঁদের গোমাংস পরিবেশন করা হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ওয়েটারের উদ্দেশ্যে সায়ক বলেন, “আমি একজন ব্রাহ্মণ। আপনি আমাকে না জানিয়েই কী করে গোমাংস খাইয়ে দিলেন? গোমাতাকে খাইয়ে দিলেন!” ওই ওয়েটারকে ধর্ম জিজ্ঞেস করায় তিনি বলেন, তিনি মুসলিম। এরপরই তাঁকে সায়ক প্রশ্ন করেন, “আমি আপনাকে না বলে শুয়োরের মাংস খাইয়ে দিলে আপনি খাবেন?” অবশেষে নিজের ভুল স্বীকার করে নেন ওয়েটার।
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
কঠিন সময়ে অসমবাসীর পাশে কার্তিক
'দাদাগিরি'র নতুন সিজনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় দায়িত্ব সামলাচ্ছেন দেব
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের