নিজস্ব প্রতিনিধি, কলকাতা – গত মাসের ১১ তারিখে পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন সঙ্গীতশিল্পী তথা জনপ্রিতিনিধি অদিতি মুন্সী। বুধবার তাঁর মাতৃত্বের এক মাস পূর্ণ হয়েছে। প্রথমবার সন্তানের ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন তিনি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় অদিতি মুন্সী যে ছবিটি পোস্ট করেছেন তার মধ্যে একটিতে দেখা যাচ্ছে, অদিতি এবং তাঁর দেবরাজের হাতের মধ্যে রয়েছে খুদের ছোট্ট ছোট্ট পা। অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে, শুধুই অদিতির হাত এবং তাঁর ওপরে রয়েছে ছেলের পা। যদিও পোস্টে সন্তানের মুখ প্রকাশ্যে আনেননি অদিতি। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, “আদর আর ভালোবাসায় ভরা এক মাস।“
অদিতি মুন্সীর পোস্টে শুভেচ্ছায় ভরিয়েছেন অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহরায় সহ টলিপাড়ার অনেকেই। ২০১৮ সালে তৃণমূল কংগ্রেসের পৌরপিতা দেবরাজ চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বাঁধেন অদিতি। জনপ্রিয় সঙ্গীতশিল্পীর পাশাপাশি রাজারহাট গোপালপুরের বিধায়কও তিনি। পেশাগত জীবনের ব্যস্ততা ও ব্যক্তিগত জীবন দুই মিলিয়ে দিব্যি সামলাচ্ছেন তারকা দম্পতি।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের