নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ভয়াবহ বায়ুদূষণের কবলে পড়ে অসুস্থ হয়ে পড়েছেন হিনা খান। মায়ানগরী মুম্বই এখন ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশার চাদরে। সেই দূষিত বাতাসের বলি হলেন জনপ্রিয় অভিনেত্রী হিনা খান। মঙ্গলবার সকালে মুম্বইয়ের ভয়াবহ বায়ুদূষণের খতিয়ান তুলে ধরে নিজের শারীরিক অসুস্থতার কথা ভক্তদের জানায়। একটানা কাশি হওয়ায় তাঁর শারীরিক অবস্থা বেশ খারাপ হয়ে পড়েছে বলে জানান তিনি।

ক্যানসারের মতো কঠিন রোগের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন হিনা, কিন্তু সেই লড়াইয়ের মাঝেই এবার বাধা হয়ে দাঁড়াল মুম্বইয়ের পরিবেশ। কেবল হিনা খানই নন, গত কয়েকদিন ধরে মুম্বইয়ের বাতাসের মান ক্রমাগত নিম্নমুখী হওয়ায় সাধারণ মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এক পোস্টে হিনা জানান, মুম্বইয়ের এয়ার কোয়ালিটি ইনডেক্স ২০৯ ছুঁয়েছে, যা অত্যন্ত বিপজ্জনক।
হিনা আক্ষেপের সুরে লিখেছেন, "কী হচ্ছে এসব? একটুও নিশ্বাস নেওয়া যাচ্ছে না। বিশেষ করে সকালের দিকে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। পরিস্থিতি এতটাই খারাপ যে বাইরে বেরোনো প্রায় বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন অভিনেত্রী। হিনার পোস্ট ঘিরে ফের মুম্বইয়ের বায়ুদূষণ নিয়ে উদ্বেগ ও বিতর্ক শুরু হয়েছে।

হিনা খানের এই আকস্মিক অসুস্থতা কেবল একজন তারকার যন্ত্রণা নয়, বরং তা মহানগরীর পরিবেশগত সংকটের এক করুণ প্রতিফলন। একদিকে ক্যানসারের যন্ত্রণা, আর অন্যদিকে প্রকৃতির ভয়ংকর রূপ। এই দুইয়ের মাঝে দাঁড়িয়েও হিনা তাঁর অনুরাগীদের সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন। মায়ানগরীর আকাশ থেকে কবে এই বিষাক্ত ধোঁয়াশা সরবে এবং হিনার মতো অগণিত মানুষ আবার বুক ভরে নির্মল বাতাস নিতে পারবেন, সেই উত্তর এখন সময়ের হাতে।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের