নিজস্ব প্রতিনিধি, মুম্বই – মায়ানগরীতে গ্যাংস্টার আতঙ্ক যেন কাটছেই না। শুক্রবার ফের বিখ্যাত পরিচালক রোহিত শেট্টি ও অভিনেতা রণবীর সিংকে প্রাণনাশের হুমকি দেওয়া হল। প্রকাশ্যে এসেছে হাড়হিম অডিও ক্লিপ। গোটা ঘটনার তদন্তে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। এর সঙ্গে লরেন্স বিষ্ণোইয়ের নিষিদ্ধ গোষ্ঠীর যোগসূত্র রয়েছে।
হাড়হিম অডিও ক্লিপে শোনা যাচ্ছে, “সময়মতো লাইনে আয়, নইলে এমন হাল করব যে তোর পরবর্তী সাত প্রজন্মও মনে রাখবে। রণবীর সিং, তুই তো লোককে উপদেশ দিতে খুব ভালোবাসিস। আর বলে-কয়ে থানায় পাঠাস অভিযোগ দায়ের করার জন্য। ঠিক আছে। তুইও অভিযোগ করেছিস থানায়। সমস্য়া নেই। দেখে নেব। এবার কান খুলে শুনে রাখ, তোর সঙ্গে যারা কাজ করে, এমনকী তোর ম্যানেজারের সব ঠিকুজি-কুষ্ঠী আমাদের কাছে আছে।“
অডিও ক্লিপে আরও শোনা যায়, “তোর ম্যানেজাররা কখন, কোথায় যায়? কখন বাড়ি ফেরে আর কখন পরিবারের সঙ্গে সময় কাটায়? আমরা সব খোঁজ রাখি। তাই এবার আমরা তোকে সরাসরি কিছু বলব না। তোর সঙ্গে যারা কাজ করে, সেসব কর্মচারীদের টার্গেট করব। এবার কিছু একটা ঘটলে, তোর টনক নড়বে! একে একে তোর সমস্ত কর্মীদের খুন করব। এখনও সময় আছে, লাইনে আয়।“ রোহিত শেট্টির নামও উল্লেখ রয়েছে অডিও ক্লিপে।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের