নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ভয়াবহ গাড়ি দুর্ঘটনার শিকার হলেন মডেল অভিনেত্রী নোরা ফাতেহি। শনিবার সানবার্ন ফেস্টিভ্যালে যাওয়ার মদ্যপ অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে অভিনেত্রীর গাড়িতে ধাক্কা মারেন অভিযুক্ত। খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ ছড়িয়েছে গোটা বি টাউনে। চিন্তিত নোরা ফাতেহির অনুরাগীরাও। সকলের মনে এখন একটাই প্রশ্ন কেমন আছেন তাদের প্রিয় অভিনেত্রী। গাড়ি দুর্ঘটনা নিয়ে এবার নিজেই মুখ খুললেন নোরা।
সোশাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় নোরা বলেন, "আমি আপনাদের সকলকে বলতে চাই আমি ভালো আছি, সুস্থ আছি। আমি সত্যিই একটা গুরুতর গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছিলাম। একজন মদ্যপ ব্যক্তি আমার গাড়িতে এসে সজোরে ধাক্কা মারে। আমার গাড়ি ক্ষতিগ্রস্থ হয়। মাথায় কিছুটা চোট লাগে। এছাড়া কোনও ক্ষতি হয়নি। সত্যিই মারাত্মক দুর্ঘটনা হতে পারত। কপাল জোরে রক্ষা পেয়েছি। আমি সবাইকে একটাই কথা বলতে চাই দয়া করে মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না।"
দুর্ঘটনার পর ডাক্তার তাকে বিশ্রামের পরামর্শ দেন। তবে সেসব কথায় কান না দিয়ে সানবার্ন উৎসব মাতিয়ে দেন অভিনেত্রী। ডিজে ডেভিড গেটার সঙ্গে যুগলবন্দির মাধ্যমে সকলের মন ছুঁয়ে নেন। স্যোশাল মিডিয়ায় নিজেমুখে সুস্থতার কথা জানানোর পর স্বস্তিতে তার অনুরাগীরা। সকলেই তার কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছেন।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের