নিজস্ব প্রতিনিধি , মুম্বাই - ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বন্ধুত্ব নিয়ে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘদিন ধরেই নানা আলোচনা চলে। তাদের একসঙ্গে তোলা ছবি, হালকা মেজাজের মুহূর্তকে ঘিরে নেটিজেনরা 'মেলোডি' নামও দিয়েছিলেন। সেই বিষয়টিকেই এবার টেনে আনলেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। নিট বিতর্ক এবং ছাত্র আন্দোলনের আবহে তিনি মেলোনির একটি সোশ্যাল মিডিয়া পোস্টে মন্তব্য করেন।

রাখি সাওয়ান্ত মন্তব্যে লেখেন, 'আপনার বয়ফ্রেন্ডকে পদত্যাগ করতে বলুন। এই দেশের মানুষ চিন্তিত।' এখানে তিনি রসিকতার ছলে নরেন্দ্র মোদিকে মেলোনির 'বয়ফ্রেন্ড' বলে উল্লেখ করেন। মন্তব্যটি প্রকাশ্যে আসতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়, সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়।
রাখির এই মন্তব্যকে কেউ নিছক মজা হিসেবে দেখেছেন, আবার অনেকে এর সমালোচনাও করেছেন। অনেক নেটিজেন মজা করে, সঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, 'রাখি সাওয়ান্তের আত্মবিশ্বাস সত্যিই আলাদা।' আবার কেউ বলেছেন, 'মেলোনির উচিত রাখির পরামর্শ শোনা!' অন্যদিকে, অনেকেই মন্তব্যটিকে অযৌক্তিক, অপ্রাসঙ্গিক বলেও দাবি করেছেন।

উল্লেখ্য, এর আগেও রাখি সাওয়ান্ত শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের অনশন নিয়ে মন্তব্য করে খবরের শিরোনামে এসেছিলেন। তিনি ওয়াংচুককে অনশন ভেঙে আন্দোলন চালিয়ে যাওয়ার অনুরোধ করেছিলেন, প্রয়োজনে নিজে গিয়ে লেবুর জল খাইয়ে অনশন ভাঙানোর ইচ্ছার কথাও জানিয়েছিলেন। এবার নিট বিতর্কের আবহে জর্জিয়া মেলোনির পোস্টে করা তার এই মন্তব্য নতুন করে সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয় হয়ে উঠেছে।
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
কঠিন সময়ে অসমবাসীর পাশে কার্তিক
'দাদাগিরি'র নতুন সিজনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় দায়িত্ব সামলাচ্ছেন দেব
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের