নিজস্ব প্রতিনিধি , নিউ ইয়র্ক - বিশ্বের অন্যতম বড় ফ্যাশন ইভেন্ট মেট গালাকে ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। বলিউডের জনপ্রিয় পরিচালক করণ জোহর এ বছর সেখানে হাজির হতে পারেন বলে জানা যাচ্ছে। ৪ মে আয়োজিত এই অনুষ্ঠানে তাঁর সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে আগ্রহ তুঙ্গে। যদিও এখনও পর্যন্ত তাঁর তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
সংবাদমাধ্যমের দাবি, করণ জোহর নাতাশা পুনাওয়ালার সঙ্গে এই ইভেন্টে যোগ দিতে পারেন। পাশাপাশি, তাঁর সঙ্গে থাকতে পারেন বিখ্যাত ডিজাইনার মণীশ মালহোত্রা। করণের জন্য বিশেষ পোশাক তৈরি করছেন তিনিই। একইসঙ্গে ইশা আম্বানির উপস্থিতি নিয়েও জোর গুঞ্জন তৈরি হয়েছে। যা এবারের ইভেন্টকে আরও চর্চার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।
২০২৫ সালের মেট গালায় বলিউড বাদশাহ শাহরুখ খান নিজের স্টাইল আর ব্যক্তিত্ব দিয়ে সকলের নজর কেড়েছিলেন। কালো পোশাক পড়ে সম্পূর্ণ আলাদা লুকে তিনি রেড কার্পেটে হাজির হয়ে নতুন মাত্রা যোগ করেছিলেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দিলজিৎ দোসাঞ্জও। এবার করণ জোহর নিজে উপস্থিত থাকলে সেই আকর্ষণ আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।
তবে এখনও পর্যন্ত করণ জোহর বা তাঁর টিমের তরফে কোনও নিশ্চিত ঘোষণা আসেনি। ফলে তাঁর মেট গালায় যাওয়া নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। শেষ মুহূর্তে কোনও চমক থাকবে কিনা সেটাও স্পষ্ট নয়। তাই এখন সকলের নজর ৪ মের অনুষ্ঠানের দিকেই রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুরু হওয়া এক সম্পর্ক অবশেষে পরিণতি পেল বিয়ের মাধ্যমে
অনিরুদ্ধাচার্যর দাবি, বর্তমানে কমেডির আড়ালে এমন অনেক বক্তব্য সামনে আসছে, যা সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করে না
বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী 'নিয়ামত উল্লাহ ভূঁইয়াকে' স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত।
‘কথা’ শেষ হওয়ার পর থেকে ছোট পর্দায় আর দেখা যায়নি অভিনেত্রী সুস্মিতাকে।
ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা রয়্যাল অ্যাসকট ২০২৬-এ উপস্থিত হয়ে হলিউড তারকা হেনরি ক্যাভিলের সঙ্গে একই ফ্রেমে ধরা দেন সারা।
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘আনন্দীর' সফর অবশেষে শেষ হলো।
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
বিতর্কের আবহে এবার প্রণীত মোরের পাশে দাঁড়ালেন ‘বিগ বস ১৯’-এর প্রতিযোগী তানিয়া মিত্তল
পাঞ্জাবি গায়ক গুরু রানধাওয়ার মালিকানাধীন জিমে গুলি চালানোর ঘটনায় বড় সাফল্য পেল দিল্লি পুলিশ।
এই কমিটিতে জায়গা পেয়েছেন দেব ও অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়
অভিনেতা তথা বিধায়ক 'রুদ্রনীল ঘোষের' নেতৃত্বে ১৭ জুন এই সংগঠনের আনুষ্ঠানিক সূচনা হয়।
২০০৭ সালের একটি বহুচর্চিত ছবি, যেখানে বলিউড অভিনেত্রী বিপাশা বসুর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে দেখা গিয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে।
সম্প্রতি ইশান খাট্টর অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ‘আস্ক মি অ্যানিথিং’ সেশনে অংশ নিয়ে নানা ব্যক্তিগত ও পেশাগত প্রশ্নের খোলামেলা উত্তর দিলেন।
টেলিভিশনের জনপ্রিয় মুখ নবনীতা দাসকে নিয়ে ফের শুরু হয়েছে জোর চর্চা
পল্লবী চট্টোপাধ্যা এক জনপ্রিয় পডকাস্টে উপস্থিত হয়ে সেই অতীতেরই এক বেদনাদায়ক অধ্যায়ের কথা তুলে ধরলেন অভিনেত্রী, যা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন উপস্থিত সকলেই
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...