নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের একটি বক্তব্যকে প্রকাশ্যে সমর্থন জানিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। কর্মজীবী নারীদেরও পরিবারের জন্য রান্না শেখা উচিত বলে রাজ্যপাল মন্তব্য করেছেন। সেই বক্তব্যের সমর্থনে সামাজিক মাধ্যমে নিজের মত প্রকাশ করেন কঙ্গনা। এরপরই নেটদুনিয়ায় শুরু হয় জোর আলোচনা।

আনন্দীবেন প্যাটেল বলেন, একজন নারী শিক্ষক, আইএএস অফিসার বা অন্য যেকোনো পেশাতেই থাকতে পারে। তবে তাকে পরিবারের প্রতি দায়িত্বও পালন করতে হবে। তার মতে, একজন মা সন্তানের প্রথম শিক্ষক। তাই মেয়েদের এমনভাবে বড় করে তুলতে হবে যাতে জীবনের যে কোনও পরিস্থিতি নিজের দক্ষতায় সামলাতে পারে।

রাজ্যপালের বক্তব্য শেয়ার করে কঙ্গনা জানান, ছোটবেলায় তিনি পুতুলের জন্য ঘর বানাতেন। তারপর জামাকাপড় সেলাই করতেন, রান্নার খেলাও খেলতেন। তার দাবি, যত্ন নেওয়া, ভালোবাসা দেওয়া, খাওয়ানো আর পরিবারকে আগলে রাখা নারীর স্বাভাবিক গুণ। এই কারণেই সমাজে নারীকে শক্তি, দেবী, অন্নপূর্ণার মতো নানা নামে সম্মান করা হয়।

তবে কঙ্গনার এই মন্তব্য অনেকেই মেনে নেননি। অনেক নেটিজেনের দাবি, রান্না শেখা ব্যক্তিগত পছন্দের বিষয়। সেটিকে নারীর দায়িত্ব হিসেবে দেখানো ঠিক নয়। কেউ কেউ বলেন, এমন মন্তব্য পুরনো সামাজিক ধারণাকেই আরও জোরালো করে। এই বিতর্কের মধ্যে কঙ্গনার আগামী ছবি 'কুইন ২' নিয়েও আইনি জটিলতা তৈরি হয়েছে বলে জানা গেছে।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের