নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বলিউডে পুলিশের চরিত্র মানে অন্যতম নাম অক্ষয় কুমার। একসময় শুধু এই চরিত্রেই অভিনয় করতে দেখা গেছে তাকে। দীর্ঘ কয়েক বছর অভিনয় জগতে থাকার জেরে পুলিশের পোশাক আশাক সহ অনেককিছুই জানেন অক্ষয়। ফিটনেস নিয়ে ভীষণই সচেতন। নিজের শরীরের সঙ্গে গাফিলতি করতে নারাজ। সেক্ষেত্রে মহারাষ্ট্র পুলিশের জুতোর একটি ভুল ধরিয়ে সোজা মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসের কানে তুললেন বলি অভিনেতা। FICCI-এর ২৫তম অনুষ্ঠানে ফড়ণবিসের মুখোমুখি হয়ে সেসব কথা বললেন অক্ষয়।
অক্ষয় বলেন , "মহারাষ্ট্র পুলিশের ‘ইউনিফর্মে’র সমস্যার আছে।আমাদের পুলিশেরা যে জুতো ব্যবহার করেন তাতে ‘হিল’ রয়েছে। আর এসব জুতো পরে দৌড়নো খুব কঠিন। আমার যেহেতু খেলাধুলায় চর্চা রয়েছে তাই হলফ করে বলতে পারি, হিলতোলা জুতো পরে দীর্ঘক্ষণ কাজ করলে শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেয়। বিশেষ করে, পিঠের যন্ত্রণা বাড়ে। যদি সম্ভব হয়, তাহলে আমাদের পুলিশদের জন্য নতুন ডিজাইনের জুতো আনুন। খেলোয়াড়রা যেমন আরামদায়ক জুতো পরেন, তেমন।"
অক্ষয়ের মুখ থেকে এই কথা শুনে যথেষ্ট ইতিবাচকভাবে গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী। দ্রুত এই সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন। শুধু তাই নয় পাল্টা তিনি বলেছেন , " আজ পর্যন্ত এরকম সমস্যার কথা আমাকে কেউ বলেনি। তবে তোমাকে ধন্যবাদ, তুমি বিষয়টি আমার নজরে নিয়ে এলে। তুমি তো বলিউডের অ্যাকশন হিরো। তুমি দৌড়নো কিংবা দিনভর কাজ করার জন্য কীধরনের জুতো ভালো হবে , সেসব জানো। তাই তুমি যদি নতুন জুতোর ডিজাইনের ক্ষেত্রে আমাদের সাহায্য করো কিংবা আইডিয়া দাও, তাহলে অবশ্যই আমাদের সুবিধে হবে।"
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের