নিজস্ব প্রতিনিধি , মুম্বই - দি ওয়াই পাতিল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে চূর্ণ বিচূর্ণ করেছে ভারতের মহিলা দল। ৫২ রানে জিতে প্রথমবারের মত বিশ্বকাপ খেতাব হাতে তুলেছে ভারত। নেপথ্যে , শেফালি ভার্মা , দীপ্তি শর্মা। দুই তারকাই ফাইনালে অসাধারণ প্রদর্শন করে ম্যাচ জিতিয়েছেন। অবশেষে দীর্ঘ কয়েক দশকের শাপমোচন হয়েছে। বিশ্বজয়ের পরেই শুভেচ্ছাবার্তায় ভরে গেছেন হরমনপ্রীতরা। ক্রিকেটার থেকে শুরু করে রাজনৈতিক মহলের অনেকেই তাদের অভিনন্দন জানিয়েছেন। পিছিয়ে নেই বলি অভিনেত্রীরাও।
মহিলা দলের এই জয়ে মুগ্ধ , অনুষ্কা শর্মা , প্রিয়াঙ্কা চোপড়া , কারিনা কাপুর, শ্রদ্ধা কাপুররা। প্রত্যেকেই তাদের সোশ্যাল মিডিয়ায় স্মৃতি মন্দানাদের শুভেচ্ছা জানিয়েছেন তোমরা। অনুষ্কা লিখেছেন, "কী দুর্দান্ত জয়!" প্রিয়াঙ্কা চোপড়া লিখেছেন , "আমি সারাজীবন নীল পোশাকে নায়কদের দেখেছি। আজ আমি যেন তাঁদেরই মেয়েদের রূপে দেখলাম।" কারিনা সোশ্যাল মিডিয়া স্টোরিজে ম্যাচের শেষ মুহূর্তের একটি ভিডিও শেয়ার করেছেন। সঙ্গে হৃদয়ের ইমোজি দিয়ে লিখেছেন, "এখনও আনন্দের অশ্রু কাঁদছে"।
শ্রদ্ধা কাপুর এই জয়ের তুলনা করেছেন ১৯৮৩ সালের ভারতের ঐতিহাসিক জয়ের সাথে। শ্রদ্ধা লিখেছেন, "১৯৮৩ সালে ভারত বিশ্বকাপ জয়ের পর আমাদের বাবা-মায়ের আবেগের গল্প আমরা শুনতাম। আমাদের সেই মুহূর্তটি দেওয়ার জন্য ধন্যবাদ। এটি প্রজন্মের পর প্রজন্ম ধরে।" অভিনেত্রী তৃপ্তি ডিম্রি তার গর্বের সারসংক্ষেপ শেয়ার করে বলেন, "তারা এটা করেছে। মহিলারা দেখিয়েছেন কিভাবে এটা করা হয়।"
বলি তারকাদের সঙ্গে ক্রিকেটারের যোগসূত্র নতুন নয়। সুযোগ পেলেই তারা এখন বাইশ গজের লড়াই দেখতে মাঠে উপস্থিত হন। শাহরুখ খান , আমির খান , সুনীল শেট্টি , অভিষেক বচ্চন , অমিতাভ বচ্চন , সিদ্ধার্থ মালহোত্রার মত তারকাদের মাঠে বসে খেলা উপভোগ করতে দেখা গেছে বহুবার। মেয়েদের মধ্যে প্রিয়াঙ্কা চোপড়া , উর্বশী রউতেলা , কিয়ারা আদভানির মত তারকারাও খেলা ভালবাসেন। তাই মহিলাদের এই কীর্তিতে শুভেচ্ছা জানাতে ভোলেননি বলি সেলিব্রিটিরা।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের