নিজস্ব প্রতিনিধি , মুম্বাই - পোশাকশিল্পী গৌরব গুপ্ত তার নতুন ব্রাইডাল কালেকশন প্রকাশ করেন মুম্বইয়ের জিয়ো ওয়ার্ল্ড সেন্টারে আয়োজিত এক ফ্যাশন শোয়ে। শো-স্টপার হিসেবে র্যাম্পে হাঁটেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে। রুপোলি ঝলমলে লেহঙ্গায় তার লুক দর্শকদের নজর কাড়ে।

র্যাম্পে হাঁটার পর দর্শকদের অভিবাদন জানাতে গৌরব গুপ্তের পাশে দাঁড়ান অনন্যা। সেই সময় মজার ছলেই গৌরব অনন্যার উন্মুক্ত কোমরে হালকা স্পর্শ করেন। আচমকা এমন ঘটনায় অনন্যা হেসে ফেলেন, তারপর সামান্য সরে গিয়ে হাততালি দিয়ে গৌরবকে অভিনন্দন জানান। পুরো ঘটনাটি ক্যামেরায় ধরা পড়ে।
ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় আলোচনা। অনেকের মতে, এটি ছিল দু'জনের বন্ধুত্বপূর্ণ খুনসুটি। আবার অন্য একাংশের প্রশ্ন, জনসমক্ষে এমন আচরণ কতটা শোভন। তবে ভিডিয়োয় দু'জনকেই স্বাভাবিক ও হাসিখুশি দেখা যাওয়ায় অনেকে বিষয়টিকে অতিরঞ্জিত না করার পক্ষেও মত দিয়েছেন।

এখনও পর্যন্ত এই ভাইরাল ভিডিয়ো নিয়ে অনন্যা পাণ্ডে বা গৌরব গুপ্ত কেউই প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। এদিকে, কাজের দিক থেকে অনন্যাকে খুব শিগগিরই জনপ্রিয় সিরিজ ‘কল মি বে’-এর দ্বিতীয় সিজনে দেখা যাবে।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের