নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ভক্তদের জন্য দুঃসংবাদ। বহু প্রতীক্ষিত লাভ অ্যান্ড ওয়ার ছবি নিয়ে নতুন ঘোষণা করলেন পরিচালক সঞ্জয় লীলা বনশালি। এই পিরিয়ড ড্রামা নিয়ে দর্শক অনুরাগীদের মধ্যে উন্মাদনা ছিল শুরু থেকেই। এরই মাঝে অনুরাগীদের মন ভেঙে দিয়ে ছবি নিয়ে নতুন বিবৃতি জারি করলেন পরিচালক। পিছিয়ে গেল ছবি মুক্তির দিনক্ষণ।
গোড়ার দিকে নির্মাতারা জানিয়েছিলেন , পঁচিশে না হলেও অন্তত ছাব্বিশ সালে প্রেক্ষাগৃহে মুক্তির আলো দেখবে লাভ অ্যান্ড ওয়ার। তবে পিছিয়ে গিয়ে ২০২৭ সালের সাধারণতন্ত্র দিবসে মুক্তি পেতে চলেছে এই ছবি। গত ২ বছরেও ম্যাগনাম অপাসের কাজ শেষ করতে পারেননি পরিচালক। কারণ ,সর্বদা সময় নিয়ে কাজ করে নিজেদের সেরাটা উপহার দিতে চান বনশালি। তাই চলতি বছরের ৮ মাস পরে থাকলেও এই ছবি দেখার কোনো সুযোগ থাকছেনা দর্শকমহলের কাছে।
গল্পে একাধিক পরিবর্তনসহ পোস্ট প্রোডাকশনের কাজের জন্যই পিছিয়ে গেছে এই ছবির মুক্তি। মুক্তি পিছিয়ে গেলেও এবার সর্বভারতীয় দর্শকমহলের কথা মাথায় রেখে তিনটি ভাষায় মুক্তি পাচ্ছে লাভ অ্যান্ড ওয়ার। ছবিতে অভিনয় করছেন ভিকি কৌশল , রণবীর কাপুর , আলিয়া ভাট। তারকা কাস্টিং সহ দেশপ্রেমের ছোঁয়ায় এই ছবি ঘোষণা করার পর থেকেই দর্শকদের মধ্যে আগ্রহ বৃদ্ধি পায়। তবে বারবার মুক্তি পিছিয়ে যাওয়ায় ধৈর্য্যের বাঁধ ভাঙছে অনুরাগীদের।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের