নিজস্ব প্রতিনিধি , দিল্লী - দিল্লির যন্তর মন্তরে অনির্দিষ্টকালের অনশনে বসেছেন গবেষক সোনম ওয়াংচুক। নিট-সহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ, শিক্ষা ব্যবস্থার সংস্কার সহ আরও অন্যান্য দাবিতে শুরু হওয়া এই আন্দোলনের মধ্যেই তার শারীরিক অবস্থার অবনতির খবর সামনে এসেছে। দীর্ঘ অনশনের জেরে তার ওজনও বেশ কিছুটা কমেছে বলে জানা গেছে।

এই পরিস্থিতিতে সোনম ওয়াংচুকের সঙ্গে দেখা করেন ‘থ্রি ইডিয়টস’ খ্যাত অভিনেতা ওমি বৈদ্য। এরপর ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তা প্রকাশ করে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। ওমি বলেন, তিনি কোনওভাবেই চান না সোনম ওয়াংচুকের মতো একজন অনুপ্রেরণাদায়ী মানুষ এভাবে প্রাণ হারান।

ভিডিওতে ওমি সকলকে সোনম ওয়াংচুকের আন্দোলনের কারণ জানার আবেদন জানান। তিনি বলেন, বাস্তবের সোনম ওয়াংচুকই ‘থ্রি ইডিয়টস’-এর ফুনসুখ ওয়াংড়ু চরিত্রের অনুপ্রেরণা। শিক্ষা ব্যবস্থা, লাদাখের স্বায়ত্তশাসন এবং পরিবেশ রক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই তিনি আন্দোলন করছেন বলে উল্লেখ করেন অভিনেতা।

শেষে ওমি বৈদ্য বলেন, কেউ সোনমের মতের সঙ্গে একমত হোন বা না হোন, তার জীবন রক্ষা হওয়া সবচেয়ে জরুরি। তিনি সকলকে চারপাশের পরিস্থিতি সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এই ধরনের বিষয় ভবিষ্যতে সকলের জীবনেই প্রভাব ফেলতে পারে। ভিডিওর শেষে ‘থ্রি ইডিয়টস’-এর জনপ্রিয় সংলাপের আদলে দর্শকদের উদ্দেশে নিজের বার্তা শেষ করেন তিনি।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের