নিজস্ব প্রতিনিধি, কলকাতা - চিকেন মানেই যে বেশি তেল মশলা দিয়ে রান্না, এমন ধারণা এবার পাল্টে ফেলুন। স্বাস্থ্য সচেতনতার কারণে অনেকেই হালকা রান্নার খাবার খোঁজেন। সেই দিক থেকে জাপানি স্টাইলের বেকড চিকেন কাৎসু হতে পারে দারুণ একটি বিকল্প। কম মশলায় তৈরি হলেও, এই পদে থাকে অসাধারণ স্বাদ আর মুচমুচে টেক্সচার।
বাড়িতেই খুব সহজ উপকরণে বানানো যায় এই পদটি। অভেন থাকলে আরও সহজ। অভেন না থাকলেও নন-স্টিক ফ্রাই প্যানে কম তেলেই তৈরি করা সম্ভব। দুপুর বা রাতের খাবারে ভাত, স্যালাড কিংবা নুডলসের সঙ্গেও জমে যাবে এই চিকেন কাৎসু।
উপকরণ - চিকেন ব্রেস্ট ২টি, ব্রেড ক্রাম্ব বা বিস্কুটের গুঁড়ো ১ কাপ, ময়দা বা ওট্সের গুঁড়ো আধ কাপ, ডিম ১টি, লবণ স্বাদমতো, গোলমরিচ গুঁড়ো আধ চা চামচ, সাদা তেল ১ চা চামচ
রন্ধন প্রণালী - প্রথমে চিকেন ব্রেস্টের লম্বা লম্বা করে টুকরো করে নেবেন। এবারে টুকরোগুলি ভাল করে ধুয়ে নিন। তারপর তাতে লবণ আর গোলমরিচ মাখিয়ে ১০ মিনিট রেখে দিন। এরপর এক একটি টুকরো গুলোকে ময়দা বা ওট্সের গুঁড়ো মাখিয়ে ফেটানো ডিমে ডুবিয়ে নিন। সবশেষে ব্রেড ক্রাম্ব ভাল করে মাখিয়ে নিন। যাতে পুরো চিকেনের গায়ে সমান ভাবে লেগে যায়।
এরপর বেকিং ট্রেতে সামান্য সাদা তেল ব্রাশ করে চিকেনগুলি সাজিয়ে রাখুন। উপর থেকেও হালকা সাদা তেল স্প্রে করতে পারেন। ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রি-হিট করা ওভেনে ২০ থেকে ২৫ মিনিট বেক করুন। অভেন না থাকলে নন-স্টিক ফ্রাইপ্যানে ঢেকে কম আঁচে দুই দিক লাল করে সেঁকে নিলেই তৈরি মুচমুচে বেকড চিকেন কাৎসু।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের