নিজস্ব প্রতিনিধি , মুম্বই - আরিয়ান খানের সিরিজ ব্যাডস অফ বলিউডের একটি দৃশ্য নিয়ে চরম আপত্তি জানিয়েছিলেন প্রাক্তন নারকোটিক্স ব্যুরোর কর্তা সমীর ওয়াংখেড়ের। বেশ কয়েকমাস ধরেই শাহরুখ পুত্রের পেছনে পড়েছিলেন তিনি। দিল্লি হাইকোর্ট অবধি গড়িয়েছিল সেই জল। তবে অবশেষে লাভের লাভ হল না। সমীরের বিরুদ্ধে রায় জানাল দিল্লি হাইকোর্ট।
শাহরুখ ও রেড চিলিজ এন্টারটেনমেন্টের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলাও করেছিলেন সমীর। তাঁর যাবতীয় আবেদন খারিজ করল বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরবের বেঞ্চ। তারা জানিয়ে দেন , মামলার শুনানির জন্য হাই কোর্ট উপযুক্ত ফোরাম নয়।
সিরিজের একটি অংশে দেখানো হয় , 'জেলে থাকলে কদর বাড়ে’। এই সংলাপ নিয়েই আপত্তি জানিয়েছিলেন সমীর ওয়াংখেড়ে। মাদককাণ্ডে আরিয়ান তার গ্রেফতারিকে ব্যাঙ্গাত্মক ভাবে তুলে ধরেন বলেই দাবি করেছিলেন তিনি। সমীর ওয়াংখেড়েকেও খোঁচা দেন আরিয়ান। দেখা যায় সমীর ওয়াংখেড়ের মতো জনৈক ব্যক্তিকেও। এরপরই আপত্তি জানিয়েছিলেন প্রাক্তন নারকোটিক্স কর্তা। তার মতে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাকে আঘাত করা হয়েছে। মাদককাণ্ড নিয়ে যুব সমাজকে খারাপ ইঙ্গিত দেওয়া হয়েছ।
তবে শেষমেষ হাইকোর্টের রায় অনুযায়ী ওই দৃশ্য যে সিরিজ থেকে সরানো হবে না তা নিশ্চিত। অর্থ্যাৎ , প্রথম সিরিজ নিয়ে বিতর্কে জড়ালেও তেমন কোনো ক্ষতির সম্মুখীন হতে হবে না শাহরুখ পুত্রকে। যদিও সমীর ওয়াংখেড়ে জানিয়েছেন , "মামলাটি খারিজ করা হয়নি।আমাকে উপযুক্ত ফোরামে যাওয়ার জন্য বলা হয়েছে। আমি একেবারেই এই নিয়ে হতাশ নই। আমি সঠিক সময়ে এই নিয়ে সিদ্ধান্ত নেব।"
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের