নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দেব অভিনীত ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ ছবিটি ১৪ই অগস্ট আর মুক্তি পাচ্ছে না। বৃহস্পতিবার সমাজমাধ্যমে এই ঘোষণা করেন অভিনেতা নিজেই। ছবিটির নতুন মুক্তির দিন এখনও জানানো হয়নি। তবে হঠাৎ এই সিদ্ধান্তে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। পাশাপাশি বক্স অফিসের সমীকরণ নিয়েও শুরু হয়েছে জোর চর্চা।

ছবির মুক্তি পিছিয়ে যাওয়ার কথা জানিয়ে দেব বলেন, প্রতিটি কাজেরই একটি সঠিক সময় থাকে। দর্শকদের কাছে ছবিটি সেরা মানে পৌঁছে দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি সকলকে ধৈর্য ধরে অপেক্ষা করার অনুরোধ জানিয়েছেন। যদিও ঠিক কী কারণে মুক্তি পিছল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি অভিনেতা।

‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ জলপাইগুড়ির পদ্মশ্রী করিমুল হকের বাস্তব জীবনের সংগ্রাম থেকে অনুপ্রাণিত। এটি দেবের কেরিয়ারের ৫০তম ছবি। ছবিটি পরিচালনা করেছেন বিনয় মুদগিল। দেবের বিপরীতে অভিনয় করেছেন রুক্মিণী মৈত্র। প্রযোজনার দায়িত্বে রয়েছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস আর নন্দী মুভিজ।

এদিকে স্বাধীনতা দিবসের সপ্তাহে একাধিক বড় ছবির মুক্তির সম্ভাবনা থাকায় এই সিদ্ধান্ত ঘিরে নানা জল্পনা তৈরি হয়েছে। সানি দেওলের নতুন ছবির পাশাপাশি জিৎ এর আসন্ন ছবিও একই সময়ে মুক্তি পেতে পারে বলে খবর। তবে দেবের ছবিটির মুক্তির দিন পিছনোর প্রকৃত কারণ জানানো হয়নি। এখন দর্শকদের শুধু অপেক্ষা, কবে বড় পর্দায় আসবে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের