নিজস্ব প্রতিনিধি , মুম্বই - পুণের কেতন হত্যাকাণ্ডের পর তরুণ প্রজন্মকে সতর্কবার্তা দিলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। এক্ষেত্রে আধুনিক ডেটিং সংস্কৃতি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। জীবনে সফল হতে শৃঙ্খলা, পরিশ্রম, লক্ষ্যকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। পাশাপাশি সোশ্যাল মিডিয়ার প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।

ইনস্টাগ্রামে কঙ্গনা লিখেছেন, মুক্তমনা হওয়া ভালো, কিন্তু জীবন যেন নিয়মের মধ্যে থাকে। তার মতে, উদ্দেশ্যহীন সম্পর্ক, অতিরিক্ত পার্টি, নেশা, সামাজিক মাধ্যমে আসক্তি অনেক সময় মানুষকে ভুল পথে নিয়ে যায়। তরুণদের নিজের শক্তি পড়াশোনা, কাজ, স্বপ্ন পূরণের মতো গঠনমূলক কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন তিনি। জীবনের লক্ষ্য ঠিক রাখার পরামর্শও দিয়েছেন অভিনেত্রী।

প্রসঙ্গত আরও এক পোস্টে কঙ্গনা জানান, বর্তমান ডেটিং সংস্কৃতি অনেক ক্ষেত্রে সম্পর্কের স্থায়িত্ব কমিয়ে দিচ্ছে। তার দাবি, এর প্রভাব সমাজের ওপরও পড়ছে। শুধু পরিবারকে দায়ী না করে তরুণদের চিন্তাভাবনা কে প্রভাবিত করছে, সেটিও দেখা জরুরি। সোশ্যাল মিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা, বন্ধুমহল অনেক সময় বড় ভূমিকা নেয় বলেও মন্তব্য করেন তিনি।

কঙ্গনার আরও জানিয়েছেন, এখন অনেকেই সমাজের সামনে আলাদা একটি পরিচয় তুলে ধরতে চান। তাই বাইরে থেকে কাউকে দেখে তার মূল্যবোধ বোঝা সব সময় সম্ভব নয়। সন্তানের প্রতিটি ভুলের দায় শুধু বাবা মায়ের ওপর চাপানোও ঠিক নয়। সমাজের পরিবর্তিত বাস্তবতা বুঝে তরুণদের সঠিক পথে এগিয়ে যাওয়াই বলে মনে করেন অভিনেত্রী।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের