নিজস্ব প্রতিনিধি , মুম্বই - উৎসবের মেজাজে বিষাদের সুর। মুম্বইয়ে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়লেন বলিউড সেনসেশন নোরা ফাতেহি। 'সানবার্ন ফেস্টিভ্যালে' যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। শনিবার রাতে মুম্বাইয়ের রাস্তায় এই দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় অভিনেত্রী গুরুতর আহত হওয়ায় তাঁকে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিপরীত দিক থেকে আসা একটি চার চাকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অভিনেত্রীর গাড়িতে ধাক্কা মারে। ধাক্কাটি এতটাই জোরালো ছিল যে, অভিনেত্রীর গাড়ির সামনের অংশ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনাকারী গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন এবং বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন। দুর্ঘটনার পরই ঘটনাস্থলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সহযোগিতায় অভিনেত্রীকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ ইতিমধ্যেই ঘাতক গাড়িটিকে আটক করেছে এবং মদ্যপ চালককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত চালককে আটক করে। তাঁর বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো ও ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে মামলা রুজু করা হয়েছে। এই ঘটনায় বলিউডে উদ্বেগের ছায়া নেমে এসেছে এবং প্রিয় তারকার দ্রুত সুস্থতা কামনা করছেন তার লক্ষ লক্ষ অনুরাগী।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের