নিজস্ব প্রতিনিধি , মুম্বই - আগামী ১৯শে মার্চ মুক্তি পেতে চলেছে ধুরন্ধরের দ্বিতীয় পর্ব। গোটা দেশ এখন এই ছবি মুক্তির আশায় দিন গুনছে। গতকাল গোটা পাকিস্তানকে ছবি দেখতে বলেছিলেন ধুরন্ধরের পরিচালক আদিত্য ধর। তার বক্তব্য ছিল , সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা মানেই পাকিস্তানের বিরোধিতা নয়। এরই মাঝে পরিচালককে মুসলিম বিরোধী তকমা দিলেন অভিনেত্রী স্বরা ভাস্করের মা ইরা ভাস্কর।
সম্প্রতি এক ইউটিউব চ্যানেলে ইরা ভাস্কর বলেছেন , "সম্প্রতি এই ছবিটি মারাত্মক বাণিজ্যিক সাফল্য পেয়েছে। তো এই ছবিটিরই উদাহরণ দেওয়াই যায়।ছবিতে শুধুমাত্র মুসলিম সম্প্রদায় ও পাকিস্তানকে হিংস্রভাবে তুলে ধরা হয়েছে। বক্স অফিসে কোটি কোটি টাকা আয়ও করেছে এই সিনেমা। আর ধুরন্ধর এমন একজন পরিচালক বানিয়েছেন, যিনি হিন্দুত্ববাদের মতাদর্শে বিশ্বাসী। যদিও আদিত্য ধর পরিচালক হিসেবে দক্ষ। কিন্তু ছবিতে যেভাবে হিংসার প্রচার করা হয়েছে যেন শুধু মুসলিমরাই হিংস্র হয়। যেন পাকিস্তান অত্যন্ত সহিংস একটা রাষ্ট্র। এই ছবিতে আপনি কোনও ‘সাধারণ’ মুসলিম চরিত্র দেখতে পাবেন না, যাঁদের দেখানো হয়েছে, তাঁরা হয় সন্ত্রাসবাদী না হয় গ্যাংস্টার।"
এখানেই না থেমে সিনেমা বিশেষজ্ঞ ইরা ভাস্কর আরও বলেন , "বলা হয়েছে এই ছবি সত্য ঘটনা অবলম্বনে। তবে সবসময় এইসব ছবিতে কিছু নির্দিষ্ট বিষয় দেখানো হয় সেগুলি তুলে ধরা হয় যাতে শুধুমাত্র এই বিষয়গুলিতে সমর্থন করা যায়।"
উল্লেখ্য , মুসলিম বিরোধী ছবি হওয়ায় মধ্যপ্রাচ্যের একাধিক দেশে ছবি মুক্তি নিয়ে নিষেধাজ্ঞা ছিল। তবে এবারও এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছেনা। সেই নিয়ে পরিচালক আদিত্য ধর বলেছেন , "পাকিস্তানের আমার ওপর ভরসা করে এই ছবি দেখা উচিত। আমাদের ছবি সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলছে। পাকিস্তানের বিরোধিতা করছেনা। আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে সুর তুলেছি কোনো দেশ বা পাকিস্তানের নাগরিকদের নিয়ে নেতিবাচক মন্তব্য করছিনা।"
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুরু হওয়া এক সম্পর্ক অবশেষে পরিণতি পেল বিয়ের মাধ্যমে
অনিরুদ্ধাচার্যর দাবি, বর্তমানে কমেডির আড়ালে এমন অনেক বক্তব্য সামনে আসছে, যা সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করে না
বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী 'নিয়ামত উল্লাহ ভূঁইয়াকে' স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত।
‘কথা’ শেষ হওয়ার পর থেকে ছোট পর্দায় আর দেখা যায়নি অভিনেত্রী সুস্মিতাকে।
ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা রয়্যাল অ্যাসকট ২০২৬-এ উপস্থিত হয়ে হলিউড তারকা হেনরি ক্যাভিলের সঙ্গে একই ফ্রেমে ধরা দেন সারা।
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘আনন্দীর' সফর অবশেষে শেষ হলো।
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
বিতর্কের আবহে এবার প্রণীত মোরের পাশে দাঁড়ালেন ‘বিগ বস ১৯’-এর প্রতিযোগী তানিয়া মিত্তল
পাঞ্জাবি গায়ক গুরু রানধাওয়ার মালিকানাধীন জিমে গুলি চালানোর ঘটনায় বড় সাফল্য পেল দিল্লি পুলিশ।
এই কমিটিতে জায়গা পেয়েছেন দেব ও অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়
অভিনেতা তথা বিধায়ক 'রুদ্রনীল ঘোষের' নেতৃত্বে ১৭ জুন এই সংগঠনের আনুষ্ঠানিক সূচনা হয়।
২০০৭ সালের একটি বহুচর্চিত ছবি, যেখানে বলিউড অভিনেত্রী বিপাশা বসুর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে দেখা গিয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে।
সম্প্রতি ইশান খাট্টর অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ‘আস্ক মি অ্যানিথিং’ সেশনে অংশ নিয়ে নানা ব্যক্তিগত ও পেশাগত প্রশ্নের খোলামেলা উত্তর দিলেন।
টেলিভিশনের জনপ্রিয় মুখ নবনীতা দাসকে নিয়ে ফের শুরু হয়েছে জোর চর্চা
পল্লবী চট্টোপাধ্যা এক জনপ্রিয় পডকাস্টে উপস্থিত হয়ে সেই অতীতেরই এক বেদনাদায়ক অধ্যায়ের কথা তুলে ধরলেন অভিনেত্রী, যা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন উপস্থিত সকলেই
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা