নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যে বাড়ছে নারী নিখোঁজ ও পাচারের ঘটনা। কোথাও চাকরির লোভ, কোথাও সম্পর্কের প্রতারণা, কোথাও আবার দালাল চক্রের চাল-সব মিলিয়ে তৈরি হয়েছে ভয়াবহ পরিস্থিতি। সীমান্তবর্তী জেলার পাশাপাশি মহানগরেও বাড়ছে আতঙ্ক। এই কঠোর বাস্তবকেই তুলে ধরতে তৈরি হচ্ছে শর্ট ফিল্ম ‘আড্ডা’, যা ডিসেম্বরেই মুক্তি পেতে চলেছে।
সরকারি তথ্য বলছে, গত দশ বছরে পশ্চিমবঙ্গ থেকে নিখোঁজ হয়েছে প্রায় ৪৩ হাজারেরও বেশি নারী। অর্থাৎ প্রতি ঘণ্টায় প্রায় পাঁচজন মহিলা। উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, নদীয়া, মালদহ, মুর্শিদাবাদ-সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ এই জেলাগুলি। কাজ, বিয়ে, দূরের শহরে ভালো চাকরির স্বপ্ন দেখিয়ে বহু তরুণীকে নিয়ে যাওয়া হচ্ছে অপরাধচক্রে। শহরের পরিস্থিতিও আশঙ্কাজনক। প্রেমের ঝামেলা, পারিবারিক অশান্তি, আর্থিক চাপে পড়ে অনেকেই সহজে ফাঁদে পড়ছে। বহুজনকে উদ্ধার করা গেলেও প্রকৃত সংখ্যা আজও অজানা। নথির বাইরেও রয়েছে অজস্র না জানা যন্ত্রণা।

এই প্রেক্ষাপটেই নির্মিত' আড্ডা'। অভিনেতা-পরিচালক জানান, এক বিকেলের আড্ডায় তাপসদা হঠাৎই বলেছিলেন মহিলারা প্রতিদিন কতভাবে অত্যাচারের শিকার হন, সেটা ঘরোয়া হোক বা অপহরণের ঘটনা। সেই কথাই মাথায় ঝড় তোলে। গল্পের বীজ তখনই জন্ম নেয়'। লোকেশনের প্রসঙ্গে তাঁর মন্তব্য,'পঞ্চবন অসাধারণ একটি জায়গা। এখানকার আলো, প্রকৃতি, নীরবতা,সব কিছু মিলেছে গল্পের সঙ্গে। আমরা চাই ভবিষ্যতেও আরও প্রকল্প এখানে গড়ে উঠুক'।
চলচ্চিত্রটি শুধু বিনোদন নয়, বরং সতর্কবার্তা বলেই মনে করেছেন তিনি। তাঁর কথায়, 'সমাজের সবাই মিলে সজাগ হলে তবেই এই সমস্যার মোকাবিলা সম্ভব। যতদিন আমরা চুপ করে থাকব, ততদিন নিখোঁজের সংখ্যা বাড়তেই থাকবে। চলচ্চিত্রটি সেই ভাবনাকেই সামনে আনছে,যাতে সবাই বুঝতে পারে এক হয়ে দাঁড়ানোই একমাত্র পথ'।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের