নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ইন্ডাস্ট্রিতে নারী , পুরুষ ভেদাভেদ নতুন নয়। বছরের পর বছর ধরে এই একই চিত্র। বরং পুরুষদের থেকে বেশি কাজ করেও কম পারিশ্রমিক পান মহিলারা। সদ্য , আট ঘণ্টার কাজের দাবি তুলেছেন দীপিকা পাড়ুকোন। সেই দাবিকে সমর্থন করেন একাধিক তারকা। এবার শুধু ইন্ডাস্ট্রি নয় কর্পোরেট সেক্টরের কাজের কথা উল্লেখ করে নারীদের বেতন বাড়ানোর দাবি তুললেন এভারগ্রীন মাধুরী দীক্ষিত। দীপিকার দাবিকে সমর্থনও করেছেন মাধুরী
বেতন বৈষম্য নিয়ে সেইভাবে কখনোই কোনো আন্দোলন দেখা যায়নি। প্রতিবাদ করলেও তা ধামাচাপা পড়ে গেছে। তবে সকল পুরুষতান্ত্রিক সমাজকে নাড়িয়ে নিজের সিদ্ধান্তে অনড় দীপিকা। এবার মাধুরী দীক্ষিত বলেন , " শুধু ইন্ডাস্ট্রিতেই নয় , কর্পোরেট সেক্টরেও এই একই অবস্থা। সেখানেও বেতন নিয়ে নারী পুরুষ বিভেদ দেখা যায়।"
মাধুরী দীক্ষিত আরও বলেন , "পারিশ্রমিক নিয়ে এহেন বৈষম্য চিরকালের। দীর্ঘদিন ধরেই সকলে এর জন্যে লড়ে যাচ্ছেন আর এটাই বলার চেষ্টা করছেন যে, নায়িকাদেরও পারিশ্রমিক বাড়ানো উচিত। আমি বলছি না, পুরুষদের থেকে বেশি পারিশ্রমিক দিতে হবে, কিন্তু কোথাও একটা সমতা বজায় রাখা দরকার জানেন তো।"
অভিনেত্রী জানিয়েছেন , "মিসেস দেশপাণ্ডে ছবিতে অভিনয় করার সময়ে আমরা প্রতিদিন ১২ ঘণ্টার শিফটে কাজ করতাম। তার থেকে বেশিও করেছি। তাই আমার মনে হয়, প্রত্যেকের নিজস্ব মতামত রয়েছে। আমি যেমন ভীষণ কাজপাগল মানুষ। আমি বিষয়টাকে অন্যভাবে দেখি। কিন্তু যদি কোনও নায়িকা অনায়াসে এটা বলতে পারেন যে, ‘আমি এত ঘণ্টাই কাজ করতে চাই’, তাহলে বুঝতে হবে তার কোনো অসুবিধে হচ্ছে। সেই নায়িকার জন্য আরও শক্তি কামনা করলাম।"
দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তির মুখে অক্ষয় কুমারের বহুল আলোচিত ছবি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার পর এ বছর প্রথম জন্মদিন উদ্যাপন করলেন ‘তলপতি’ বিজয়। ৫২ বছরে পা দেওয়া এই অভিনেতা-রাজনীতিবিদকে শুভেচ্ছা জানিয়েছেন দেশের নানা প্রান্তের অনুরাগী ও শুভানুধ্যায়ীরা।
বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাস সম্প্রতি একটি আবেগঘন পোস্ট করে অনুরাগীদের নজর কেড়েছেন।
পাকিস্তানে একসময় নিষিদ্ধ হওয়া একটি বহুল আলোচিত নাটকের কাহিনি এবার বড়পর্দায় নিয়ে আসছেন পরিচালক রাজকুমার সন্তোষী।
বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে ঘিরে নতুন বিতর্কে সরগরম সোশ্যাল মিডিয়া।
শাস্ত্রীয় সঙ্গীতের শুদ্ধতা বজায় রেখেও সময়ের সঙ্গে তাল মেলানোর বার্তা সেতারবাদকের
বিহারের বেলসান্ড গ্রামে ধারালো অস্ত্র নিয়ে হামলা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে অভিনেতার দাদা
ফাদার্স ডে উপলক্ষে স্বামী পরমব্রত চট্টোপাধ্যায় এবং ছেলে নিষাদকে নিয়ে একগুচ্ছ আবেগঘন ছবি ও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পিয়া চক্রবর্তী।
রাজনীতিতে যোগ দেওয়ার পর থেকেই নানা বিতর্ক ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক।
এই পরিস্থিতির মধ্যেই মেয়ে মীরাকে নিয়ে উত্তরবঙ্গে বেড়াতে গিয়েছিলেন অভিনেত্রী অহনা দত্ত।
দেবলীনা নন্দী একটি ফেসবুক লাইভে হাজির হয়ে স্বামী প্রবাহ নন্দী এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেন গায়িকা।
২০২৩ সালে কানাডায় নিজের বাড়ির বাইরে গুলিচালনার ঘটনাকে ঘিরে আবারও আলোচনায় উঠে এলেন জনপ্রিয় পঞ্জাবি গায়ক ও অভিনেতা গিপ্পি গ্রেওয়াল।
টলিউডের নতুন ছবি ‘অভিমান’ মুক্তির প্রথম দিনেই তৈরি হয়েছে বিতর্ক।
শাহিদ কাপুর, রাশ্মিকা মন্দানা ও কৃতি শ্যানন অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘ককটেল ২’ শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েই বক্স অফিসে শক্তিশালী সূচনা করেছে।
কঙ্গনা রানাওয়াত অভিনীত এবং মনোজ তাপাদিয়া পরিচালিত ‘ভারত ভাগ্য বিধাতা’ মুক্তির পর প্রথম সপ্তাহে বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পেতে ব্যর্থ হয়েছে
ভারতের বিরুদ্ধে জলকে ‘জাতীয় নিরাপত্তার প্রশ্ন’ বলে দাবি ইসলামাবাদের
চাকরিপদে ৩৩% আসন মহিলাদের জন্য সংরক্ষিত করা হবে
১লা অক্টোবর থেকে বাড়তি ডিএ পেতে চলেছে সরকারি কর্মীরা
১২ বছরের মামার কীর্তিতে স্তম্ভিত পুলিশ
শহরের গুরুত্বপূর্ণ রাস্তার নাম বদল