নিজস্ব প্রতিনিধি, দিল্লি – সোমবার থেকে শুরু হতে চলেছে শীতকালীন অধিবেশন। দিল্লি বিস্ফোরণ, SIR, BLO-দের আত্মহত্যার মতো নানা ইস্যুতে উত্তপ্ত হতে পারে অধিবেশন। তাই অধিবেশন শুরুর আগে বিরোধীদের তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর স্পষ্ট দাবি, “নাটকের জায়গা নয় সংসদ, হারের হতাশা দেখাবেন না।“
শীতকালীন অধিবেশন শুরুর আগে প্রথামাফিক ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী বলেন, “যারা নাটক করতে চায়, করতে পারে। কিন্তু সংসদ নাটকের জায়গা নয়, কাজের জায়গা। এখানে স্লোগান নয়, নীতির প্রতি জোর দিতে হবে। দেশ গড়ার জন্য ইতিবাচক মানসিকতার দরকার হয়। আমি অনুরোধ করব, নেতিবাচক বিষয়গুলি কমিয়ে সকলে যেন দেশ গঠনের লক্ষ্যে জোর দেন।“
মোদি আরও বলেন, “অধিবেশনটি পরাজয়ের পর হতাশায় চিৎকার চেঁচামেচির যুদ্ধক্ষেত্রে পরিণত হওয়া উচিত নয়। অথবা জয়ের পর অহংকারের ক্ষেত্র হিসেবেও পরিণত হওয়া উচিত নয়। বিহার নির্বাচনে রেকর্ড ভোটদান গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি। বিরোধীদেরও তাদের দায়িত্ব পালন করা উচিত এবং নির্বাচনে পরাজয়ের পর হতাশা থেকে বেরিয়ে আসা উচিত। দেশের কথা ভাবে এই সংসদ। বিরোধীদেরও উচিত এই মর্মে প্রশ্ন তোলা, কঠিন প্রশ্ন করা। হারের ভয় কাটিয়ে উঠতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কিছু দল হার হজম করতে পারে না।“
দিল্লির বৈঠকে নজর বঙ্গ রাজনীতির
দমন-পীড়নের অভিযোগ, অশান্তির ঘটনায় আন্তর্জাতিক তদন্ত চাইল বিদেশ মন্ত্রক
উন্নয়ন ও সংগঠন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা মুখ্যমন্ত্রীর
১৫ বছরের কম বয়সিরাই বেশি আক্রান্ত, টিকা না থাকায় বাড়ছে উদ্বেগ
ডিউটিতে থাকতেই মর্মান্তিক কাণ্ড, মূল কারণ অধরা, তবে তদন্ত শুরু করেছে পুলিশ
রচনার করা মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে
প্রশান্ত কিশোরের উত্থানে অস্বস্তি গেরুয়া শিবিরে, দাতিয়ায় কংগ্রেসের দাপট
পরবর্তী কিস্তির টাকা নিয়ে নতুন আপডেট
মুসলিম-সহ বিভিন্ন সম্প্রদায়ের ভোটে প্রশান্ত কিশোরের প্রার্থী জয়ী, হার নিয়ে শুরু গেরুয়া শিবিরের পর্যালোচনা
অতিরিক্ত আত্মবিশ্বাসের মাশুল? জনাদেশ মেনে নতুন লড়াইয়ের বার্তা নিতিন নবীনের
তিন সাংসদের অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের