নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বলিউডের একজন জনপ্রিয় অভিনেতা হলেন আমির খান। গত কয়েক দশক ধরে তিনি হিন্দি সিনেমার অন্যতম বড় নাম। ইন্ডাস্ট্রির শীর্ষ তারকাদের তালিকায় বরাবরই জায়গা রয়েছে তার। নিজের কেরিয়ারে একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। তার পথ অনুসরণ করেই এবার ইন্ডাস্ট্রিতে নিজের আলাদা পরিচয় তৈরি করতে ব্যস্ত তার ছেলে জুনায়েদ খান।

২০২৪ সালে অভিনয় জগতে পা রাখেন আমির খানের ছেলে জুনায়েদ। বর্তমানে তিনি তাঁর নতুন ছবি ‘এক দিন’ নিয়ে আলোচনার চর্চায় রয়েছেন। এই ছবিতে জুনায়েদের বিপরীতে অভিনয় করছেন দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী।

ছবির প্রোমোশনাল ভিডিওতে সাই পল্লবী জুনায়েদের কাছে জানতে চান আমির খানের ছেলে হওয়ার কারণে কখনও তিনি পরিচয় সংকটে ভুগেছেন কীনা ?

এই প্রশ্নের উত্তরে জুনায়েদ স্পষ্ট বলেন আমির খানের ছেলে হওয়ার যে ছায়া তার বাইরে আপনি কোনওদিনই বেরোতে পারবেন না। এটা না ইতিবাচক না নেতিবাচক জানিনা। উনি গত ৩৫ বছর ধরে তিনি স্টার। খুব তাড়াতাড়ি আমি সেই জায়গায় পৌঁছে যেতে পারব না। সেখানে পৌঁছতে আমার গোটা জীবন লেগে যাবে। তাই আগামী দিনেও আমি যতই ভালো কাজ করি না কেন আমি সবসময় আমির খানের ছেলে হিসেবেই পরিচিত থাকব।

জুনায়েদ খান অভিনীত 'এক দিন' ১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবিটি পরিচালনা করেছেন সুনীল পাণ্ডে এবং প্রযোজনা করেছে আমির খান প্রোডাকশন। এই ছবি ২০১৬ সালের থাই চলচ্চিত্র ওয়ান ডে রিমেক। যদিও এখনও পর্যন্ত দেশীয় বক্স অফিসে ছবিটির আয় ৩ কোটির সামান্য বেশি।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের