নিজস্ব প্রতিনিধি , মুম্বই - শাহরুখের খানের সঙ্গে করণ জোহারের সম্পর্ক কারোর অজানা নয়। দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে থেকেই একসঙ্গে কাজ করে চলেছেন। এরপর পরিচালক হিসেবেও কিং খানের সঙ্গে কাজ করেছেন। কাভি খুশি কাভি গাম ছবির পরিচালনায় ছিলেন করণ। অভিনেতা ছিলেন শাহরুখ। সেই ছবিতে শাহরুখকে নাকি নগ্ন অবতারে তুলে ধরেন পরিচালক।
ছবিতে সুরজ হুয়া মধ্যম গানে বড়পর্দায় নিজেকে নগ্ন বলে মনে হয়েছিল শাহরুখের। সেই গানে স্বচ্ছ জামা পরে অভিনয় করেন কিং খান। গানটি এভারগ্রীন বললেও ভুল হবেনা। তবে নিজেকে ওই দৃশ্যে দেখে শাহরুখ আঁতকে উঠে ভেবেছিলেন তিনি নগ্ন। ৬০তম জন্মদিনের দিন শাহরুখ বলেন, "আমি জানতাম না, পর্দায় আমার শার্টটা দেখতে এত ফিনফিনে লাগবে। বড়পর্দায় দেখার পরে মনে হল, এ কী! আমি তো নগ্ন।"
শাহরুখ আরও বলেন, "এটা সত্যিই অদ্ভুত। তখন তো আমার শরীর এখনের মতো তেমন পেশিবহুলও ছিল না। তাই এখনও ওই দৃশ্য দেখলে আমার লজ্জা লাগে। আমার মনে হয়, ওই ছবিতে আমাকে রীতিমতো ব্যবহার করা হয়েছে। মন্তব্যটি ভীষণই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিং খানের এই মন্তব্য শুনে হেসে গড়াগড়ি খান অনুরাগীরা। উল্লেখ্য , ২০০১ সালে মুক্তি পায় এই ছবি। শাহরুখের বিপরীতে ছিলেন কাজল। এছাড়াও অভিনয় করেন অমিতাভ বচ্চন , হৃত্বিক রোশন ,কারিনা কাপুর প্রমুখ।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের